ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ দুই মেয়রের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল « বাংলাখবর প্রতিদিন

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ দুই মেয়রের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:২০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:২০
Link Copied!
সকল ছবি সংগৃহীত: ডেঙ্গু মহামারির ভয়াবহতায় মেয়রদের সমালোচনা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অন্যান্য বছরের তুলনায় এবার ডেঙ্গু একপ্রকার মহামারি আকার ধারণ করেছে। এরই মধ্যে শুরু হয়েছে নানাবিধ আলোচনা-সমালোচনা।’ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো.আতিকুল ইসলাম এবং দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে রাজধানীর দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে পান্থপথ শমরিতা হাসপাতালে বিগত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী উত্তরের তাবিথ আউয়াল এবং দক্ষিণের মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পান্থপথ হেল্থ এন্ড হোপ হাসপাতালে আজ বুধবার রক্ত দান করেন। উক্ত কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বলা বাহুল্য, বেশ কিছুদিন আগে ‘ফ্রি ডেঙ্গু ঢাকা’ নামে একটি ওয়েবসাইট চালু করা হয়। সেখানে ডেঙ্গুরোগীদের জন্য রক্ত চাওয়া হয়। এই কর্মসূচির অংশ হিসেবে তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন রক্তদান করেন।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘ডেঙ্গু সংক্রমক রোগের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত ছয় শতাধিক মানুষের প্রাণ চলে গেছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে-বিশেষ করে শিশুরা অসহায় অবস্থায় পড়েছে। তারা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না, তারা মারা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যেকোনো অসুখই সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। মশাবাহিত ভাইরাস ডেঙ্গু রোগ, এটা নিয়ন্ত্রণ করা অসম্ভব কিছু না। কলকাতার জনবহুল শহরেও সেখানে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সক্ষম হয়েছে।’

বিজ্ঞাপন

এ সময় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রের কেউই নির্বাচিত নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। সিটি করপোরেশন দায়বদ্ধতার মধ্যে নেই। আছে কিভাবে নতুন নতুন বাজার তৈরি করবেন, নতুন নতুন মাঠ তৈরি করে সেখানে কিভাবে শপিংমল তৈরি করবেন, রাস্তার বড় বড় পুরানো গাছ কেটে দিয়ে নতুন নতুন গাছ লাগাবেন-এসব দিকে তাদের নজর বেশি। জনগণকে ন্যূনতম সেবা দেওয়ার যে দায়িত্ব তা তারা করছেন না।’

করোনাকালেও তারা জনগণকে সেবা দিতে ব্যর্থ হয়েছেন। আমি মনে করি, জোর করে ক্ষমতায় বসে থাকা দুই সিটি করপোরেশনের মেয়রের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত’, বলেন বিএনপি মহাসচিব।

ডেঙ্গু ইস্যুটিকে দুই মেয়র গুরুত্ব দেয়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ঘোষিত নির্বাচিত মেয়র যারা আছেন, তাদের মূল লক্ষ্যই হচ্ছে দুর্নীতি। দুর্নীতি করেই এভাবে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।’

প্রত্যেকটি খাতে আজকে দুর্নীতিগ্রস্থ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সবচেয়ে যে পথে বেশি বৈদিশিক আয় হয় গার্মেন্টস, সেখানে ডলারের দাম এমন পর্যায়ে গেছে মালিকরা ঠিকমতো ডলার কিনতে পারছেন না। অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্যখাতেরও ভঙ্গুর অবস্থা। অর্থনীতি চরমভাবে ধ্বংসের পথে চলে গেছে-এটা শুধুমাত্র আমার কথা নয়, অর্থনীতিবিদরাও তাই বলছেন।’

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত