টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম « বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:২৬
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:২৬
Link Copied!
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো:রেজাউল করিম রিপন টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে জেলা পুলিশ সুপারের মাসিক ক্রাইম কার্যালয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এ ছাড়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে সখীপুর থানার এসআই মো: মনিরুজ্জামান, এসআই মাসুদ রানা, এএসআই সুমন, এএসআই আব্দুস সালাম ও কনস্টেবল আনোয়ার হোসেনকে পুরস্কৃত করা হয়েছে।

বিজ্ঞাপন

সখীপুর থানার আইন শৃঙ্খলা ও অপরাধ নির্মূল করাসহ নানাবিধ কাজের জন্য মাসিক মূল্যায়নে ওসি রেজাউল করিম রিপন সহ ছয়জন পুলিশ পুরস্কৃত হওয়ায় সখীপুরের সাধারণ মানুষ আনন্দিত।

ওসি রেজাউল করিম রিপন বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমি আমার অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার দায়িত্বের মূল্যায়নে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় এবং সখীপুর থানাকে টাঙ্গাইলের মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে পরিচিতি লাভ করায় আমি খুবই আনন্দিত। আমি ও আমার পুলিশ সদস্যদের জন্য সবার কাছে দোয়া চাই। বাকি সময়টা যেন দক্ষতা ও সততার সাথে কাজ করে যেতে পারি।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত