মেঘনার এসিল্যান্ডসহ সিনিয়র সহকারী সচিব হলেন ২৭০ কর্মকর্তা, ইউএনও'র শুভেচ্ছা « বাংলাখবর প্রতিদিন

মেঘনার এসিল্যান্ডসহ সিনিয়র সহকারী সচিব হলেন ২৭০ কর্মকর্তা, ইউএনও’র শুভেচ্ছা

মোঃ নাজিম উদ্দিন, মেঘবা প্রতিনিধি
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৩৭
মোঃ নাজিম উদ্দিন, মেঘবা প্রতিনিধি
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৩৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার মেঘনা উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) লিটন চন্দ্র দে সহ সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭০ কর্মকর্তা। গত বুধবার (১৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

লিটন চন্দ্র দে’র পদন্নোতিতে উপজেলা মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তার সহ বিশিষ্টজনেরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন ২৬৮ কর্মকর্তা। তাতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৮ জন কর্মকর্তাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৫ (বি) অনুযায়ী সিনিয়র স্কেলে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতি পাওয়া সব কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দেবেন (Emailiapp@mopa.gov.bd) এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন।

বিজ্ঞাপন

অপর প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা ছুটিতে থাকা দুই কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। শিক্ষাজনিত ছুটি/লিয়েন থেকে ফিরে এসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করার পর আদেশ জারি করা হবে।

এ পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫–এর ষষ্ঠ গ্রেডে বেতন–ভাতা পাবেন। এ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত