কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার শেষ দিন « বাংলাখবর প্রতিদিন

কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার শেষ দিন

মোঃ ইদ্রিস আলী, কালীগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৫২
মোঃ ইদ্রিস আলী, কালীগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৫২
Link Copied!
স্থানীয় সরকার উন্নয়ন মেলা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই প্রথমবারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেলার সমাপনী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী প্রকৌশলী শামসুল আলম, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল চম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব খান আহাদুর রহমান প্রমূখ।

স্থানীয় সরকার দিবস মেলায় স্টলে অংশগ্রহণকারী উপজেলা পরিষদ, উপজেলা প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী সহ বারটি ইউনিয়ন পরিষদ কে শুভেচ্ছা স্মারক প্রদান করা। অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডি, উপজেলা পরিষদ সহ ১২ টি ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত