বদলে গেল পাসপোর্ট ছাড়া বিমানে ওঠা সেই জোনায়েদের জীবন « বাংলাখবর প্রতিদিন

বদলে গেল পাসপোর্ট ছাড়া বিমানে ওঠা সেই জোনায়েদের জীবন

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৩ | ৮:০২
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৩ | ৮:০২
Link Copied!
আলোচিত শিশু জোনায়েদ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পাসপোর্ট-বোডিং পাস ছাড়াই বিমানে উঠে আলোচনায় আসা শিশু জোনায়েদ মোল্লার দায়িত্ব নিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহাবুবুল আলম। তার শিক্ষা, চিকিৎসা ও সব ইচ্ছা পূরণ করবেন বলে ডিসি জানিয়েছেন।

এছাড়া শিশু জোনায়েদকে সাধারণ কারিকুলাম শিক্ষার জন্য সরকারি শিশু পরিবারে ভর্তির ব্যবস্থাও করেছেন তিনি।

গত ১১ সেপ্টেম্বর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯টি গেটের নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠে পড়ে ১২ বছর বয়সী শিশু জোনায়েদ মোল্লা। এ নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরই আলোচনায় আসে শিশু জোনায়েদ।

বিজ্ঞাপন

জোনায়েদ মুকসুদপুর উপজেলার পারইহাটি গ্রামের সবজি ব্যবসায়ী ইমরান মোল্লার প্রথম পক্ষের ছেলে। সম্প্রতি গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম তার নিজ কার্যালয়ে আমন্ত্রণ করেন জোনায়েদ ও তার বাবা ইমরান মোল্লাকে। এরপর গত বুধবার (৪ অক্টোবর) জেলা প্রশাসকের সঙ্গে জোনায়েদ ও তার বাবা সাক্ষাৎ করেন। এসময় ডিসি কাজী মাহাবুবুল আলম জোনায়েদের ইচ্ছা জানতে চাইলে সে সাধারণ কারিকুলামে পড়াশোনা করে পাইলট হতে চায় বলে জানায়। পাশাপাশি তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ, বাড়ির পাশে একটি সেতু নির্মাণ করে দেওয়া, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো ও নিজের পছন্দের খাবার খাওয়াসহ বেশ কিছু ইচ্ছার কথা জানায় সে।

পরে জেলা প্রশাসক জোনায়েদ কে সাধারণ কারিকুলাম শিক্ষার জন্য সরকারি শিশু পরিবারে ভর্তির ব্যবস্থা করে দেন। এছাড়া শিশু জোনায়েদের ভবিষ্যৎ শিক্ষা, চিকিৎসা ও সব ইচ্ছা পূরণের দায়িত্ব নেন। সাক্ষাৎ শেষে জেলা প্রশাসক বাবা-ছেলেকে তাদের পছন্দের খাবার খাওয়ান এবং জোনায়েদকে খেলার জন্য ২টি ব্যাডমিন্টন উপহার দেন।

জোনায়েদ বলেন, ডিসি স্যার আমাকে স্কুলে ভর্তি করে দিছে। আমি পড়ালেখা শিখে একদিন পাইলট হব। আর জীবনে বাড়ি থেকে পালাব না। স্যার আমাদের ভালো খাবার খাইয়েছে। আর আগামীতে ঘুরতে যাওয়ার ব্যবস্থাও করে দেবেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

জোনায়েদের বাবা ইমরান মোল্লা বলেন, ডিসি স্যার আমার ছেলের ভবিষ্যৎ দায়িত্ব নিছে এতে আমি অনেক খুশি হইছি। আমার ছেলেটা এখন মানুষের মতো মানুষ হতে পারবে। স্যারের জন্য অনেক অনেক দোয়া থাকবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বলেন, শিশু জোনায়েদের এমন কর্মকাণ্ডে সত্যিই আমি অবাক হয়েছি। তাকে দেখার খুব ইচ্ছা ছিল। তাই তাদের সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। বুধবার জোনায়েদ ও তার বাবা আমার অফিসে আসে। পরে জোনায়েদ তার কিছু ইচ্ছার কথা আমাকে জানায়। পরে আমি তার শিক্ষা, চিকিৎসা ও সব ইচ্ছার দায়িত্ব নিয়েছি। তাকে সরকারি শিশু পরিবারে ভর্তি করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে জোনায়েদ সরকারি শিশু পরিবারে থাকবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত