বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ: সিটিটিসি প্রধান « বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ: সিটিটিসি প্রধান

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৩ | ১২:২৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৩ | ১২:২৩
Link Copied!
সিটিটিসি প্রধান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশকে বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ বলে উল্লেখ করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘দেশের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতে পুরোপুরি সক্ষম হয়েছি আমরা। কারণ গত ৩ বছরে বাংলাদেশে কোনো জঙ্গিবাদের ঘটনা ঘটেনি।’

রবিবার (৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তিনি। ‘উগ্রবাদ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা আয়োজন করে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘অস্ট্রেলিয়ার জঙ্গিবাদ ও উগ্রবাদ নিয়ে কাজ করা সংস্থা আইইপির গ্লোবাল টেররিজম ইনডেক্স (জিটিআই)- এর রিপোর্টে বাংলাদেশ প্রতিবছর জঙ্গিবাদ নিয়ন্ত্রণে উন্নতি করছে। এ বছরে বাংলাদেশের অবস্থান ৪৩তম। এর আগে ২০১৬ সালে আমাদের অবস্থান ছিল ২২তম। গত ৭ বছরে আমাদের দেশের অবস্থান ৪৩তম অবস্থানে উন্নীত হয়েছে।’

তিনি বলেন, ‘সারাবিশ্বে সন্ত্রাস দমনে যারা নেতৃত্ব দিয়ে থাকে, যারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করে, বাংলাদেশের উগ্রবাদ পরিস্থিতি নিয়ে যারা শঙ্কায় থাকে, তাদের দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। জিটিআই প্রতিবেদনের ভাষায় বাংলাদেশ সাউথ এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ।’

সিটিটিসি প্রধান বলেন, ‘সাম্প্রতিক সময়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার মতো ভয়াবহ একটি জঙ্গি সংগঠন যে প্রস্তুতি নিয়ে তারা রি-অর্গানাইজড করার চেষ্টা করেছিল, তাদের সেই প্রস্তুতি আমরা বিনষ্ট করে দিয়েছি। শারক্বীয়ার আদলে ইমাম মাহমুদের কাফেলা নামে একটি জঙ্গি সংগঠন দেশের পাহাড়ি এলাকা প্রশিক্ষণের জন্য বেছে নিয়েছিল। জমি কিনে তারা আস্তানা তৈরি করেছিল। সেই আস্তানা খুঁজে বের করে আমরা তা গুঁড়িয়ে দিয়েছি। আজকেও আনসার আল ইসলাম সংগঠনের শীর্ষ পর্যায়ের দুই নেতাকে আমারা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জঙ্গিবাদ বাংলাদেশে নতুন বিষয় নয়। বাংলাদোশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আফগান ফেরত মুজাহিদদের মাধ্যমে ১৯৯৩ সালের ৩০ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদের আত্মপ্রকাশ ঘটে। তখন জঙ্গিবাদের শ্লোগান ছিল- আমরা হবো তালেবান, বাংলাদেশ হবে আবগান। সেই সময় বাংলাদেশে জঙ্গিবাদের যাত্রা শুরু হয়ে পরে বিভিন্ন সময় বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল বিভিন্ন সংগঠন।’

আসাদুজ্জামান আরও বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বিভিন্ন দেশের উগ্রবাদ-জঙ্গিবাদ যেমন আমাদের দেশকে প্রভাবিত করে, বৈশ্বিক জঙ্গি হামলা যেমন আমাদের দেশকে প্রভাবিত করে, তেমন বাংলাদেশের কোনো ঘটনাও সারাবিশ্বের কাছে আলোচিত হয়ে দাঁড়ায়।’

তিনি বলেন, ‘২০১৬ সালের হলি আর্টিসান হামলার কারণে বাংলাদেশ যে বাস্তবতার মুখোমুখি হয়েছিল, হলি আর্টিসান হামলার পরিপ্রেক্ষিতে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে একটি জঙ্গিবাদি রাষ্ট্রে পরিণত করার যে অপপ্রচার করার পায়তারা শুরু হয়েছিল, তা আমাদের সাংবাদিক ভাইদের লেখনীর কারণে হতে পারেনি। অপরাধ বিষয়ক সাংবাদিকদের লেখনীর মাধ্যমে এবং সিটিসিটিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মাধ্যমে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সারাবিশ্বের কাছে বাংলাদেশ জঙ্গিবাদের দমনে এখন রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। এজন্য আমি আপনাদের (সাংবাদিক) অসংখ্য ধন্যবাদ জানাই।’

সিটিটিসি প্রধান বলেন, ‘সন্ত্রাসবাদ দমন ওয়ান ইলেভেনের আগে টুইন টাওয়ারের হামলার আগ পর্যন্ত হার্ড অ্যাপ্রোচ (অপারেশনাল প্রক্রিয়ায়) জঙ্গিবাদ দমনের একমাত্র পন্থা হিসেবে বিবেচিত ছিল। কিন্তু টুইন টাওয়ারের হামলার পর সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ নিয়ে কাজ করা বিশ্বনেতারা আলোচনা করে একটি সিদ্ধান্ত পৌঁছালেন। অপারেশনাল প্রক্রিয়ায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন করা সম্ভব নয়, এর জন্য দরকার একটি সমন্বিত কর্মপন্থা। ২০০৬ সালে জাতিসংঘ যে কাউন্টার টেররিজম স্ট্র্যাটেজি প্রস্তুত করেছে, সেখানে এক নম্বর শর্ত ছিল সন্ত্রাসবাদ দমনের সহায়ক পরিবেশ প্রতিরোধ করা। যদি সন্ত্রাসবাদের উত্থান, উপাদান গুলো আমরা নির্মূল করতে পারি, তাহলে এই সমাজ থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণের রাখা সম্ভব। সেটা আমরা বিগত কয়েক বছর ধরে সিটিটিসির কার্যক্রমের মাধ্যমে রাখতে সক্ষম হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সফট অ্যাপ্রোচের মাধ্যমে সারাদেশে জনগণকে সচেতন করে যাচ্ছি। যাতে করে পুনরায় কেউ জঙ্গিবাদের রেডিক্যালাইজড না হয়।’

জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার অনেক কারণ আছে উল্লেখ করে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, ‘ধর্মীয় শিক্ষার অভাব, সামাজিক বঞ্চনা, অর্থনৈতিক কারণ, পারিবারিক প্রভাব কাজ করে একটা মানুষকে সন্ত্রাসবাদ বা উগ্রবাদ উদ্বুদ্ধ করতে। এই কারণগুলো নিয়ে যদি আমরা প্রতিটা মানুষের, প্রতিটা অভিভাবক, সব শিক্ষকের কাছে পৌঁছতে পারি, তারা যদি বুঝতে পারেন কী রকম লক্ষণ দেখা দিলে তার ছেলে/ছাত্র জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে কি না? বা রেডিক্যালাইজড হচ্ছে কি না। তবে আমরা জঙ্গিবাদের উদ্বুদ্ধ হওয়া থেকে সবাইকে বিরত রাখতে পারবো।’

তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদের মেম্বারদের অন্তর্ভুক্ত করে আমরা জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। এছাড়াও প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে আমরা জঙ্গিবাদ-উগ্রবাদ বিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। এ পর্যন্ত দেশের ৫৬ জেলায় কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশা করছি দেশের ৬৪ জেলায় কার্যক্রম সম্পাদন করতে পারবো। আমাদের এই প্রকল্পের মাধ্যমে অনেক সুফল পেয়েছি। তার স্বীকৃতিও পেয়েছি।’

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত