৩৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু « বাংলাখবর প্রতিদিন

৩৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৩ | ১২:২৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৩ | ১২:২৬
Link Copied!

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রাজধানীতে ৩৫ টাকা কেজি দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি করবে। টিসিবির কার্ডধারীরা এ পেঁয়াজ কিনতে পারবেন। আজ সোমবার থেকে এই কার্যক্রম শুরু হবে।

গতকাল রবিবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেঁয়াজের খারাপ মৌসুমের বিবেচনায় ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তাদের কাছে পেঁয়াজ বিক্রয় করা হবে। তবে এ কার্যক্রম টিসিবির আমদানি করা পেঁয়াজ দেশে আসা সাপেক্ষে সরবরাহ করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।

টিসিবির কার্ডধারীদের মধ্যে সাধারণত চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি করা হয়। তবে কোনো কোনো মাসে চালও বিক্রি করা হয়। উল্লেখ্য, হঠাত করে দেশে পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়ছে। এ অবস্থায় গত ১৪ সেপ্টেম্বর সরকার প্রতি কেজি দেশি পেঁয়াজের দর ৬৫ টাকা বেঁধে দিয়েছে। কিন্তু এ দরে দেশের কোথায় দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে না। ফলে পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছে ভোক্তারা। টিসিবির হিসেবেই গতকাল বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও গতকাল বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১০০ টাকা ছুঁইছুঁই করছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত