
তিতাসে শেখ রাসেল দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
এমরান হোসেন রিটন, তিতাস প্রতিনিধিঃ
শেখ রাসেল দিবস পালন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার তিতাসে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদের সভাপতিত্বে এবং গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহবুব হক সরকারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর- রহমান,তিতাস থানার ওসি তদন্ত নয়ন মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসামৎ লায়লা পারভীন বানু,বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন,মো.মহসীন আলী ভূইয়া,গাজীপুর খান মডেল বহুমুখী সরকারি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল বাতেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামান,গাজীপুর আজিজিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আবদুর রউফ, মঙ্গলকান্দি কামিল মাদরাসার অধ্যক্ষ খন্দকার নুরুল আমিন, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বশির উল্লাহ।


