নাজিরপুরে “শেখ রাসেল দিবস” উপেক্ষা করে শিক্ষকের কথিত মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

নাজিরপুরে “শেখ রাসেল দিবস” উপেক্ষা করে শিক্ষকের কথিত মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৩ | ৮:১৪
পিরোজপুর প্রতিনিধি
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৩ | ৮:১৪
Link Copied!

পিরোজপুরের নাজিরপুরে শেখ রাসেল দিবস পালন না করে ঐ সময় জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মানহানীকর ও মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করার অভিযোগ উঠেছে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইংরেজী) এইচ এম লাহেল মাহামুদের বিরুদ্ধে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র “শহীদ শেখ রাসেল” এর ৬০ তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতার স্মৃতি বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্ম নেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট মানবতার ঘৃণশত্রু,খুনি ও ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। নরপিচাশরা তাকে ও নিষ্ঠুরভাবে হত্যা করার কারনে মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্তনুযায়ী শহীদ শেখ রাসেলকে স্মরণ করতে এই দিনটি “শেখ রাসেল দিবস” হিসাবে পালিত হচ্ছে। অথচ সেই দিনে অভিযুক্ত শিক্ষক লাহেল মাহামুদ সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে শেখ রাসেল দিবস পালন না করে অনুপ কুমার সিকদার (দৈনিক ইত্তেফাক), শফিকুল ইসলাম (দৈনিক সংবাদ), মোঃ হাসান তালুকদার (দৈনিক মানবজমিন), এস এম জাহিদ হক (দৈনিক ইনকিলাব), মোঃ মশিউর রহমান (দৈনিক যায়যায় দিন) পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে উপজেলা পরিষদ গেইটে মিথ্যা ভিত্তিহীন ও মানহানীকর একটি মানববন্ধন করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য উপজেলার দৈনিক ইত্তেফাক সাংবাদিক অনুপ কুমার সিকদার’কে কু-রুচিপূর্ণ ভাষায় গালাগালি ও হত্যার হুমকি দেওয়ায় তিনি বাদী হয়ে নাজিরপুর থানায় গত ১২ অক্টোবর ওই শিক্ষকের বিরুদ্ধে একটি সাধারণ ডাইরী করেন যাহার ডাইরী নং-৯৮১ এবং ১৫ ই অক্টোবর উপজেলা প্রেসক্লাব চত্বরে সকাল ১১ টায় ঘন্টাব্যাপী উপজেলায় কর্মরত সাংবাদিক ও সর্বস্তরের জনগণকে নিয়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত করা হয়েছে।

এব্যাপারে নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান তুহীন জানান,গত ১৫ ই অক্টোবর ইত্তেফাক সাংবাদিক সহ বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদিকদের হুমকির পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা এবং সর্বস্তরের জনগণ একটি মানববন্ধন করেছে তবে আজকের মানববন্ধনের কথা কেহ আমাকে জানায়নি এবং আমি কিছুই জানি না।

এবিষয়ে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার তার মুঠো ফোনে বার বার ফোন দেওয়া হলেও তিনি ফোনটি কেটে দেন।

বিজ্ঞাপন

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহিদুল ইসলাম বলেন, এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারকে বলেন, তিনি আমাকে যে ব্যবস্থা নিতে বলবেন আমি সেই ব্যবস্থা নিব।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী বলেন, আমি বিষয়টি আপনার কাছে শুনলাম, তদন্ত করে দেখব।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মোঃ মোশারেফ হোসেন খান জানান,এধরনের ঘটনা ঘটে থাকলে উক্ত শিক্ষক’কে তাৎক্ষনিক বরখাস্ত করা উচিৎ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা:সঞ্জীব দাশ জানান, বিষয়টি আমি জানলাম,উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহন করব।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত