কারাবন্দী ৩৫ বাংলাদেশির মিয়ানমার থেকে ফেরা অনিশ্চিত « বাংলাখবর প্রতিদিন

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কয়েকবার চিঠি দিয়েও মেলেনি সুফল

কারাবন্দী ৩৫ বাংলাদেশির মিয়ানমার থেকে ফেরা অনিশ্চিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৩ | ৪:০২
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৩ | ৪:০২
Link Copied!
প্রতীকী ছবি: মিয়ানমারের কারাগারে আটক ৩৫ বাংলাদেশী -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দিনে দিনে বাংলাদেশ এগিয়েছে অনেকটা। জাতীয় পর্যায়ে অসংখ্য জয়ের পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় জয় করেছে আন্তর্জাতিক সীমানাও। তবে এখনো রোহিঙ্গা সমস্যার হয়নি কোনো দৃশ্যমান সমাধান। তারপর এবার মিয়ানমারের কারাগারে আটক বাংলাদেশীদের বিষয়ে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। মিয়ানমারে এক বছর ধরে কারাবন্দী ৩৫ বাংলাদেশি ফেরতের বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েকবার চিঠি চালাচালি করলেও মিয়ানমার থেকে এখনও কোনো সদুত্তর মেলেনি। তবে ওই দেশে কারাবন্দীদের স্বজনেরা জানিয়েছেন, তাদের সাজার মেয়াদ শেষ হওয়ার পর রেঙ্গুন কারাগার থেকে মংডুর বুচিডং কারাগারে পাঠিয়েছে।

তারা বলেন, কারাবন্দীরা দেশে ফেরার জন্য আকুতি জানিয়েছেন। এ ব্যাপারে কক্সবাজারের টেকনাফের একজন মানবাধিকার কর্মী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদেরকে ফেরত আনার জন্য লিখিত আবেদন করেন।

বিজ্ঞাপন

আব্দুর রহিম নামে ওই মানবাধিকার কর্মী বলেন, কারাবন্দী ৩৫ জনের মধ্যে ১৩ জনের নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণ শাখায় আবেদন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অবগত করে মিয়ানমারের রেঙ্গুনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠিও দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা ফেরত আসেনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বর মাসে টেকনাফ থেকে অবৈধ পথে ট্রলারযোগে ৩৫ জন বাংলাদেশি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়। ট্রলারটি মিয়ানমারের জলসীমা দিয়ে যাওয়ার পথে থাইল্যান্ড জলসীমার কাছে গেলে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে। পরে ৩৫ জনকে আটক করে ইয়াঙ্গুনের একটি কারাগারে বন্দী করে। এ নিয়ে ইয়াঙ্গুনের একটি থানায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়।

বিজ্ঞাপন

ওই মামলায় চলতি বছরের এপ্রিল মাসে তাদেরকে খালাস দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। এরপরই তাদেরকে ইয়াঙ্গুন কারাগার থেকে বাংলাদেশের টেকনাফের বিপরীত পাশে অবস্থতি মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু বন্দরের বুচিডং কারাগারে স্থানান্তর করা হয়। বুচিডং কারাগার মংডু বন্দর থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

বুচিডং কারাগারে বন্দী ৩৫ জন বাংলাদেশির মধ্যে অন্তত ১৩ জনের নাম জানা গেছে। তারা হলেন- সালামত উল্লাহ, মোহাম্মদ রেদোয়ান, মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দ আকবর, মো. নজরুল ইসলাম, মো. হামিদুল হক, মোসতাক আহমেদ, মাহমুদুল হক, বেলাল উদ্দিন, মোহাম্মদ সোহেল, আব্দুল হাকিম, সিরাজুল মোস্তফা ও রিদওয়ানুল ইসলাম।

নাম উল্লেখ করা এই ১৩ জন বন্দীর মধ্যে একজনের নিকটাত্মীয় বলেন, আমার স্বজন মংডুর একটি কারাগারে বন্দী। তিন মাস আগে কারাগার থেকে মোবাইল ফোনে টেকনাফের একজনের কাছে ফোন করে তথ্য জানিয়েছে। তখনই জানতে পেরেছি যে আমার স্বজন মালয়েশিয়ায় যেতে পারেননি। তিনি মিয়ানমারের কারাগারে বন্দী রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার উইংয়ের পরিচালক মোস্তফা জামিল খান গত ৪ অক্টোবর ও ৯ অক্টোবর মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ হাইকমিশনের হেড অব চেনচারির কাছে পৃথক তিনটি মেইলে ৩৫ জনের সন্ধান চেয়ে বার্তা পাঠিয়েছেন। কারাবন্দী বাংলাদেশিদের বিষয়ে দ্রুত সন্ধান নিতে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার উইং।

মানবাধিকার কর্মী আব্দুর রহিম বলেন, টেকনাফে এক শ্রেণির দালাল সিন্ডিকেট রয়েছে যারা স্থানীয় প্রশাসনের সহায়তায় অবৈধ সাগরপথে ট্রলারে করে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় আদম পাচার করে। ওই সিন্ডিকেটই এই ৩৫ জনকে ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশে পাঠিয়েছিল। তারা মিয়ানমারে আটক হওয়ার পর পাচারকারী সিন্ডিকেট গা ঢাকা দেয়।

বিষয়টি শুধু মানবিক অসঙ্গতিই নয়, বরং দেশের জন্য কিছুটা অস্বস্তিকর ও অপমানজনক। মানবিক দিক বিবেচনায় এবিষয়ে কথা হয় মানবাধিকার সংগঠন Human Rights Support Society (HRSS) এর কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। তিনি বলেন,’মিয়ানমারের কারাগারে যে সকল বাংলাদেশী বন্দী রয়েছে। তারা এখন দেশে ফিরতে সম্পূর্ণ অধিকার রাখে। কিন্তু মিয়ানমার থেকে তাদেরকে এখনো ফেরত না পাঠানো সম্পূর্ণ অন্যায় ও অমানবিক। আমাদেরকে কূটনৈতিকভাবে বিষয়টি আরও গুরুত্বসহকারে দেখতে হবে।’

এ বিষয়ে বিস্তর জানার জন্য যোগাযোগ করা হয় Centre For The Enforcement of Human Rights and Legal Aid বা ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা’র সাথে। মানবাধিকার রক্ষা ও আইনী সহয়তা প্রদানকারী এই সংস্থাটির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য মানুষ অবৈধভাবে বিদেশের উদ্দেশ্যে পাড়ি জমায়।কিন্তু তারা আইনের বিষয়টি তখন স্মরণ রাখে না। মূলত এবিষয়ে আমাদেরকে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। কারণ, এই যে ৩৫ জন বাংলাদেশী মিয়ানমারের কারাগারে বন্দী রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ও কষ্টের। তাদের মতো তাদের পরিবারও কষ্টে রয়েছে। আমরা চেষ্টা করবো কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে তাদেরকে ফিরিয়ে আনার জন্য।’

এই দায়িত্বশীল আরো বলেন, ‘ইতোমধ্যে আব্দুর রহিম নামে একজন মানবাধিকার কর্মী এবিষয়ে অনেকটা এগিয়েছেন। আমরা চাই সকল মানবাধিকার ও আইনী সহয়তা প্রদানকারী সংস্থার মাধ্যমে দেশের ভাবমূর্তি বজায় রেখে কারাবন্দীদেরকে ফিরিয়ে আনতে।’

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত