মাধবদীতে অবৈধ গ্যাস লাইন চালাচ্ছেন প্যানেল মেয়র দেলোয়ার « বাংলাখবর প্রতিদিন

মাধবদীতে অবৈধ গ্যাস লাইন চালাচ্ছেন প্যানেল মেয়র দেলোয়ার

আলম মৃধা, নরসিংদী প্রতিনিধি
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৩ | ১২:৪১
আলম মৃধা, নরসিংদী প্রতিনিধি
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৩ | ১২:৪১
Link Copied!
অভিযুক্ত প্যানেল মেয়র -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

২০২২ সালের জুন মাসে নরসিংদী তিতাসে যোগদান করেন ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান। যোগদানের পর থেকেই অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে তিনি নিতে থাকেন একের পর এক অভিযান।

মোল্লার চরের ১,০০০ অবৈধ গ্রাহক, মৌলভীবাজারের ৩ হাজারেরও বেশি, গোপালদী পৌরসভা, আড়াইহাজার, নারায়ণগঞ্জের শত শত অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্যাস লাইন বিচ্ছিন্ন করে নরসিংদীর সর্বত্র আলোচনার জন্ম দেন তিনি। তাছাড়া লাইনম্যানদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে চারজনকেই চাকরি থেকে বহিষ্কার করেন তিনি। নরসিংদীতে অনেক প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করেছেন তিনি।

এই কাজেরই অংশ হিসাবে তিনি গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী পৌরসভার প্রভাবশালী কমিশনার ও প্যানেল মেয়র দেলোয়ার হোসেনের মেন্ডাতলা বাজারে বাড়িতে অভিযানের জন্য টিম পাঠান।কিন্তু দেলোয়ার কমিশনারের লোকজন সেই টিমকে গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে বাধা সৃষ্টি করে। পরবর্তীতে গত বৃহস্পতিবার তিনি আবারও টিম পাঠান।এবার তারা লাইন বিচ্ছিন্ন করতে সফল হন। কিন্তু পরক্ষণে আবারো অবৈধভাবে সংযোগ দিয়ে দেন সেই কমিশনার। পেশি শক্তি দেখিয়ে তিনি অবৈধ গ্যাস লাইন চালাচ্ছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কথা হয় ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমানের সাথে। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সততার সাথে সেই দায়িত্ব পালন করে যাচ্ছি, কে কতটা প্রভাবশালী এগুলো দেখে আমি কাজ করি না, তিনি একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে অবৈধ গ্যাস সংযোগ নেন তা আমার বোধগম্য নয়।তথ্য পেয়েছি লাইন বিচ্ছিন্ন করার পর আবারও তিনি গোপনে লাইন নিয়েছেন।তাহলে আমাকে এবার নিজেই বড় করে মাঠে নামতে হবে।

এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় দেলোয়ার কমিশনারের সাথে। তিনি বলেন আমি পাঁচ মিনিট পর আপনাকে ফোন দিচ্ছি। পাঁচ মিনিট পর ফোন দিয়ে বলেন আমি সাক্ষাতে আপনার কাছে বক্তব্য দিব। সেই সাক্ষাতের সময়, তারিখ কিছুই জানাননি তিনি।

অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে কঠোর হবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সচেতন মহল ও নরসিংদীবাসীর।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত