দুমকীতে জোরপূর্বক পল্লীবিদ্যুতের খুঁটি স্থাপনের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

দুমকীতে জোরপূর্বক পল্লীবিদ্যুতের খুঁটি স্থাপনের অভিযোগ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৩ | ১২:০৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৩ | ১২:০৬
Link Copied!

রিপোর্ট: মোঃ নাসির উদ্দিন জুয়েল

রেকর্ডীয় জমিতে না জানিয়ে জোরপূর্বক বৈদ্যুতিক খুঁটি স্থাপনসহ ট্রান্সফরমার বসিয়ে লাইন টানার অভিযোগ উঠেছে পটুয়াখালীর দুমকী উপজেলার গাবতলী এলাকার দেলোয়ার মৃধা গংয়ের বিরুদ্ধে।

এ ঘটনায় দুমকী সাব জোনাল (পল্লি বিদ্যুৎ) অফিসে একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ আব্দুস সালাম হাওলাদার।

বিজ্ঞাপন

সূত্র জানায়, ভুক্তভোগী আব্দুস সালাম চাকরির সুবাদে ঢাকায় থাকেন। তার অনুপস্থিতিতে না জানিয়ে জোরপূর্বক অভিযুক্ত দেলোয়ার মৃধাসহ তার ছেলেরা আব্দুস সালাম হাওলাদারের জমিতে একটি বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফর্মার স্থাপন করা হয়। সর্বশেষ, বৈদ্যুতিক খুঁটি থেকে জোরপূর্বক মিটার স্থাপন বা সংযোগের পায়তারা চালাচ্ছেন দেলোয়ার মৃধা গং।

ভুক্তভোগী আব্দুস সালাম হাওলাদার বলেন, আমার ১০ শতাংশের ওই জমির মাঝখানে ইতিপূর্বে একটি খুঁটি আাছে। আমাকে না জানিয়ে গোপনে আরও একটা নতুন খুঁটি বসানো হলো। আমি তো এখানে শুকনার মৌসুমে বসত বাড়ি নির্মাণ করবো।

অভিযোগ অস্বীকার করে দেলোয়ার মৃধা’র ছেলে মোঃ আলতাফ মৃধা বলেন, গোপনে বা জোরপূর্বক লাইন টানার বিষয়টি অসত্য। খুঁটিটি রাস্তার ঢালে বসানো হয়েছে, এতে তাঁর ক্ষতি হওয়ার কথা না। খুঁটি স্হাপনের আগে তার ছেলেকে জানানো হয়েছে, এখন একদল কুচক্রী মহলের পরামর্শে তিনি বিরোধিতা করতেছেন।

বিজ্ঞাপন

শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মৃধা বলেন, বিষয়টি আমি জানার সাথে সাথে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি এবং বৈদ্যুতিক খুঁটিগুলো অন্যত্র সরিয়ে দেয়ার জন্য পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে দুমকী সাব জোনাল অফিসের এজিএম মোশারফ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে ওই খুঁটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত