
হোমনায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে সংসদ সদস্যের মতবিনিময়
অনলাইন নিউজ ডেস্ক

রিপোর্ট: মো: রাসেল আহমেদ
কুমিল্লার হোমনায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দদের সাথে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকল ১১ টায় কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ এর উদ্যোগে পাথালিয়াকান্দি তার নিজ বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সেলিমা আহমাদ এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও দেশের মানুষের ব্যাপক উন্নয়ন করেছেন। শিক্ষার মান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরে সেলিমা আহমাদ এমপির ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষকদের মাঝে ছাতা উপহার তুলে দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, প্রাথমিক শিক্ষক সমিতির মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম ভুইয়া সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


