প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় বিয়ে নয় « বাংলাখবর প্রতিদিন

মুসলিম আইনকে অমান্য, জারি হলো নতুন আইন

প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় বিয়ে নয়

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৩ | ১২:২৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৩ | ১২:২৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে পারবেন না বলে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। সম্প্রতি ভারতের আসাম রাজ্যের সরকার এই নতুন নির্দেশিকা জারি করেছে।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পার্সোনাল ‘ল’ বা নিজস্ব ধর্মীয় আইন যাই হোক, আসাম সরকারের অনুমতি ছাড়া আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সে রাজ্যের সরকারি কর্মীরা। বৃহস্পতিবার এই নতুন নির্দেশনা জারি করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্ত্রিসভা।

নির্দেশনায় বলা হয়েছে, প্রথম স্ত্রী জীবিত থাকতে কোনো সরকারি কর্মী দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। দ্বিতীয় বিয়ে করতে হলে সরকারের কাছে উপযুক্ত ছাড়পত্র নিতে হবে। অন্যথায় সরকারি কর্মীদের মোটা অঙ্কের টাকা জরিমানা করা হবে। এমনকী তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হবে।

বিজ্ঞাপন

ওই নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, পার্সোনাল ল’ কী বলছে, সেটা এ ক্ষেত্রে গুরুত্বহীন। হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে আসাম সরকার ইতোমধ্যেই দুই সন্তান নীতি চালু করেছে। সেই ২০১৯ সালেই আসম সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন পাশ করায়। যাতে বলা হয়েছে, ২০২১ সালের পর যে সমস্ত দম্পতির দুইয়ের বেশি সন্তান থাকবে, তাদের সরকারি চাকরি দেওয়া হবে না।

শুধু তাই নয়, এখন যারা সরকারি চাকরি করছেন, তাদেরও খেয়াল রাখতে হবে যাতে দুইয়ের বেশি সন্তান না হয়। অন্যথা হলে, তাদেরও চাকরি নিয়ে টানাটানিতে পড়তে পারে। হিমন্ত মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই আইন কার্যকর হয়।

রাজনৈতিক মহলের ধারণা, এ ক্ষেত্রেও হিমন্তর টার্গেট মুসলিম পুরুষরা। তাদের একের বেশি বিয়ে রুখতেই এই নির্দেশনা জারি করা হয়েছে। আসলে ঘুরপথে মুসলিম পার্সোনাল ল’কে অকেজো করে দেওয়ার চেষ্টা করছেন হিমন্ত। সেই লক্ষ্যেই দুই সন্তান নীতি চালু করেছেন তিনি। এবার সরকারি কর্মীদের একাধিক বিয়ে বন্ধ করলেন। আগামী দিনে সাধারণ নাগরিকদের জন্যও এই আইন চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত