রাজধানীতে বিভিন্ন এলাকায় সতর্ক অবলম্বনে পুলিশ « বাংলাখবর প্রতিদিন

রাজধানীতে বিভিন্ন এলাকায় সতর্ক অবলম্বনে পুলিশ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৩ | ৩:৪৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৩ | ৩:৪৬
Link Copied!

রিপোর্ট: মোঃআব্দুল্লাহ আল মোত্তালিব

বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল ঘিরে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজধানীতে হরতালের প্রভাব তেমন একটা দেখা যায়নি।সকাল থেকেই রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।তবে,ব্যক্তিগত গাড়ি ও বাসের সংখ্যা কম ছিল।সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় কাজে বের হয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।তবে হরতালে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকার ঘটনা ঘটাতে না পারে,সেজন্য রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

আইন-শৃঙ্খলা বাহিনীর মন্তব্য,
মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।কেউ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য সব ধরনের প্রস্তুত নেওয়া হয়েছে।আগুন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে ছাড় দেওয়া হবে না।

এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন,
হরতালের নামে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করেন ও সাধারণের যানচলাচলে ব্যাহত করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন,
সরকার পতনের এক দফা দাবিতে শনিবার(২৮ অক্টোবর)দুপুর ২টায় সমাবেশ শুরু করে বিএনপির।তবে তার আগেই রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।এ সময় আন্দোলনকারীরা বেশ কয়েকটি গাড়ি এবং একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয়।এবং ভয়াবহ এই সংঘর্ষে একজন পুলিশ সদস্য ও এক রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন।এ ছাড়া ৪১ জন পুলিশ সদস্য ও ২৮ জন সাংবাদিকসহ আরও অনেকে আহত হয়েছেন।এরপর রাতেই জনসাধারণের নিরাপত্তায় রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া রাজধানীর নয়াপল্টনে ২৮অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।এরপর একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং শাপলা চত্বরে সমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত