দুর্বৃত্তদের হামলা জাবির বাসে « বাংলাখবর প্রতিদিন

দুর্বৃত্তদের হামলা জাবির বাসে

ইমরান- ঢাকা মহানগর প্রতিনিধি
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৩ | ১০:৪৪
ইমরান- ঢাকা মহানগর প্রতিনিধি
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৩ | ১০:৪৪
Link Copied!

নারায়ণগঞ্জ রুটের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নচূড়া ডাবল ডেকার বিআরটিসি বাসে পাথর নিক্ষেপ করে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ হামলায় বাসের জানালার কাঁচ ভেঙে গেছে। কিন্তু বাসে থাকা শিক্ষার্থীদের ক্ষতি হয়নি কোনো।

৩১ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ থেকে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে শ্যামপুর থানার কাছে জুরাইন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

বাসে থাকা শিক্ষার্থীরা বলেন, কয়েকদিন ধরে রাজধানীতে চলমান সহিংসতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের নিরাপত্তার কথা চিন্তা না করে বাস চলাচলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীরা আরো বলেন এই সহিংসতার মধ্যে ক্লাস পরীক্ষা চালু রাখার কি দরকার ছিলো।

বিজ্ঞাপন

বাসে থাকা মারুফ নামে এক শিক্ষার্থী মিডিয়া কে বলেন, আমরা বাসে মোট ১২ জনের মতো ছিলাম। আমাদের বাস গেন্ডারিয়া আসার পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ১০/১২ জন হঠাৎ করেই আমাদের বাসে পাথর ছুঁড়তে থাকে। তাতে আমাদের বাসের কয়েকটি কাঁচ ভেঙে যায়।শিক্ষার্থীদের কোন ক্ষতি হয়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নচূড়া বাসের চালক মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের বহনকারী বাসটি যখন গেন্ডারিয়া স্টেশন অতিক্রম করে আসছিল তখন পাশেই কিছু লোক রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিল। আমরা বাস সেখানে দাঁড় করালে তারা আমাকে বলে, শিক্ষার্থীদের বাসে কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু বাস চালিয়ে কিছু দূরে আসতেই তারা অতর্কিত ঢিল ছুড়ে মারে। ফলে বাসের ডান পাশের পেছনের পাশের দুটি কাঁচ ও পেছনের একটি কাঁচ ভেঙে যায়।

বাসে হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, আমি এখনো বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে খোঁজ নিয়ে দেখছি।

বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। এটা রাষ্ট্রীয় সম্পদ তাছাড়াও বড় কথা হলো বাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি জানার পর খতিয়ে দেখছি। এটা কারা করেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি।এই বিষয়টি খতিয়ে দেখছি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত