অক্টোবরে নির্যাতনের শিকার ২১১ নারী ও শিশু « বাংলাখবর প্রতিদিন

মহিলা পরিষদের প্রতিবেদন

অক্টোবরে নির্যাতনের শিকার ২১১ নারী ও শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৩ | ১:২৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৩ | ১:২৪
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

চলতি বছরের অক্টোবরে ২১১ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার ২৭ জন কন্যাশিশুসহ ৪০ জন। তাদের মধ্যে আট জন কন্যাশিশুসহ ১০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার। একজন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে সাত জন কন্যাশিশুসহ ১১ জনকে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়।

বিজ্ঞাপন

মহিলা পরিষদের এই প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ের মধ্যে যৌন নিপীড়নের শিকার হয়েছে ১২ জন কন্যাশিশুসহ ১৬ জন। উত্ত্যক্তকরণের শিকার দুই জন কন্যাশিশু। অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে একজনের।

এছাড়া যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১০ জন। এরমধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয় একজন কন্যাশিশুসহ সাত জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে দুই জন কন্যাশিশুসহ ৯ জন।

পারিবারিক সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে তিন জন। দুই জন কন্যাশিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে, এরমধ্যে একজন কন্যাশিশু গৃহকর্মী হত্যার শিকার হয়েছে।

বিজ্ঞাপন

বিভিন্ন কারণে ১০ জন কন্যাশিশুসহ হত্যা করা হয়েছে ৪৩ জনকে। তিন জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। রহস্যজনক মৃত্যু হয়েছে ছয় জন কন্যাশিশুসহ ২৪ জনের।

১১ জন কন্যাশিশুসহ ২৫ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এরমধ্যে এক জন কন্যাশিশুসহ চার জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়। তিন জন কন্যাশিশুসহ চার জন অপহরণের ঘটনার শিকার হয়েছে।

এছাড়া একজন কন্যাশিশুকে অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। দুই জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিয়ের ঘটনা ঘটেছে একটি। বাল্যবিয়ের ঘটনা প্রতিরোধ করা হয়েছে দুইটি। এছাড়া চার জন কন্যাশিশুসহ ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত