ওমরাহ করবেন প্রধানমন্ত্রী, রোববার যাবেন সৌদি আরব « বাংলাখবর প্রতিদিন

ওমরাহ করবেন প্রধানমন্ত্রী, রোববার যাবেন সৌদি আরব

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১২:২৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১২:২৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: ইমরান- ঢাকা মহানগর প্রতিনিধি

(ওআইসি) ইসলামী সহযোগী সংস্থা নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন যোগ দিতে আগামী রোববার (৫ নভেম্বর) সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১ নভেম্বর (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী জানান, জেদ্দায় নারী সম্মেলন হবে। ওখানে যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আগামী ৫ তারিখে একটি বাণিজ্যিক ফ্লাইটে সৌদি যাবেন। ৬ তারিখ সন্ধ্যায় তিনি সম্মেলনে যোগ দেবেন। ইরানের ভাইস প্রেসিডেন্ট, তিনিও সম্মেলনে যোগ দেবেন। আরও অনেকে যাবেন।

এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী ওই সময় ওমরাহ করবেন। মদিনায় গিয়ে জিয়ারত করবেন। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সেক্রেটারি জেনারেল অব ওআইসি, ইরানের ভাইস প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন। আরও অনেকে সাক্ষাৎ করবেন। সৌদি ফরেন মিনিস্টার দেখা করবেন। ৮ নভেম্বরের আগে প্রধানমন্ত্রী দেশে চলে আসবেন।

সম্মেলনে গাজা ইস্যু উঠবে কি না-জানতে চাইলে মোমেন বলেন, গাজা ইস্যু উঠতে পারে। এ ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা মানুষ। গাজায় মানবিকতা যেভাবে ধূলিসাৎ হয়েছে, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। ওখানে সব ধরনের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত