BSMMU তে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত « বাংলাখবর প্রতিদিন

BSMMU তে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১১:৩৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১১:৩৬
Link Copied!

রিপোর্ট:আব্দুল্লাহ আল মামুন

স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানকারী আড়ালে থাকা সেসব মানুষের উদ্দেশে, এসব অজানা বীরের উদ্দেশে, উৎসর্গীকৃত ১৪ জুনের বিশ্ব রক্তদান দিবস। ১৪ জুন দিবসটি পালনের আরও একটি তাৎপর্য রয়েছে।

এদিন জন্ম হয়েছিল বিজ্ঞানী কার্ল লান্ডষ্টাইনারের। এই নোবেলজয়ী বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ । কিন্তু বাংলাদেশে ২ নভেম্বর জাতীয় রক্তদান দিবস পালন করা হয়। ১৯৭৮ সালের ২রা নভেম্বর ডিএমসিএইচ ব্লাড ব্যাংকে সন্ধানী প্রথমবারের মতো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে এবং পরবর্তীতে এই দিনটিকেই ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ হিসেবে পালন করার ঘোষনা দেয়া হয়।

বিজ্ঞাপন

প্রতিবছরের ন্যায় এই বছরেও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।দিবসটি ২০২৩ সালের প্রতিপাদ্য বিষয় “রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি।”

দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুর ১.০০ টায় অনুষ্ঠিত উক্ত র‍্যালিটি শাহবাগ থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

র‍্যালি পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি।

ডাঃ দীপু মনি তার বক্তব্যে বলেন, “আর্ত মানবতার সেবায় ব্রত নিয়ে শুরু হয়েছিলো সন্ধানীর পথ চলা। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীর প্রাণ স্পন্দন জাগিয়ে তোলা আর মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে দৃষ্টিহীনকে পৃথিবীর রূপ লাবণ্য দেখার জন্য দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছে সন্ধানী।

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসের এই শুভলগ্নে আমি দেশের সকল স্বেচ্ছায় রক্তদাতা ও মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধদের জানাই আন্তরিক অভিনন্দন। ”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত (এমপি), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডাঃশারফুদ্দিন আহমেদ, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ মনিলাল আইচ লিটু,মহাসচিব অধ্যাপক ডাঃ জয়নুল ইসলাম, তাহসিন আলম সাইম,সৌমিক দাশ সহ সন্ধানী কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবীদের কাছে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার নেয়া হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত