প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম এমপিদের, সেলফি তোলার হিড়িক « বাংলাখবর প্রতিদিন

প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম এমপিদের, সেলফি তোলার হিড়িক

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৩ | ১২:৫৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৩ | ১২:৫৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

শেষ হলো একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির সমাপনী ঘোষণা পাঠের মধ্যদিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি টানেন। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন।

অধিবেশন শেষে সংসদ সদস্যদের মাঝে বেজে ওঠে বিদায়ের সুর। প্রধানমন্ত্রী যখন উঠতে যাবেন, এমন সময় তার পা ছুঁয়ে সালাম করতে শুরু করেন সংসদ সদস্যরা, এক্ষেত্রে এগিয়ে ছিলেন নারী এমপিরা। কে কার আগে, কত দ্রুত সালাম করবেন এ নিয়ে জটলা বেঁধে যায়। তবে অনেক সিনিয়র নেতা সালাম করতে আসলে তাদের নিবৃত করেন প্রধানমন্ত্রী। মন্ত্রীত্ব হারানো ডা. মুরাদকেও প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়।

এসময় অনেক সংসদ সদস্যের সঙ্গে হাসিমুখে গল্প করতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। এরপর শুরু হয় সেলফি তোলার হিড়িক। শুরুটা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে একে একে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ কয়েকজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলেন।

বিজ্ঞাপন

তবে জাতীয় পার্টির এমপিরা অধিবেশন শেষে কক্ষ ত্যাগ করেন। শুধুমাত্র এমপি বাবলা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে আসলেও তার সান্নিধ্য মেলেনি।

এদিকে প্রধানমন্ত্রীকে ঘিরে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ অধিবেশন কক্ষ। শুরুতে নারী এমপিরা স্লোগানে মুখরিত করলেও সেটিকে আরও জোরালো করেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। তার সঙ্গে স্লোগানে কণ্ঠ মেলান সিনিয়র এমপিরাও।

বর্তমান সংসদ সদস্যদের অনেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন না বলে গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে। তাদের জন্য এই সংসদই শেষ সংসদ হতে পারে। এখনো কাদের মনোনয়ন দেওয়া হবে তা নিশ্চিত করেনি আওয়ামী লীগ। তাই দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে কে আবার এই সংসদে ফিরতে পারবেন তা নিয়ে সংশয় আছে। সেই সংশয় ও আবার ফিরে আসার প্রত্যাশা ফুটে ওঠে সংসদ সদস্যদের মাঝে। আজ সংসদ অধিবেশন চলার মধ্যেই অনেক সংসদ সদস্যকে নিজ আসন ছেড়ে অন্য সহকর্মীর কাছে গিয়ে কথা বলতে দেখা গেছে। এমন দৃশ্য এর আগেও দেখা গেছে। তবে আজ আবহটা ছিল ভিন্ন। কুশল বিনিময়ের পাশাপাশি বিদায়ের পর্বটাও সেড়ে ফেলেতে দেখা গেছে।

বিজ্ঞাপন

২০১৯ সালের ৩০ জানুয়ারি যাত্রা শুরু করে একাদশ জাতীয় সংসদ। এ হিসাবে চলতি সংসদের মেয়াদ শেষ হবে আগামী ২৯ জানুয়ারি। সংসদের মেয়াদ আরও তিন মাসের মতো থাকলেও অধিবেশন আর বসছে না। সংবিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যে সংসদের অধিবেশন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তবে সংসদ নির্বাচনের স্বার্থে মেয়াদের শেষ ৯০দিনের মধ্যে এই বিধানটি সংবিধানেই শিথিল করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯০ দিনের কাউন্টডাউন্ট শুরু হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত