সীসার দূষণরোধে প্রচার-প্রচারণা বাড়ানোর সুপারিশ « বাংলাখবর প্রতিদিন

সীসার দূষণরোধে প্রচার-প্রচারণা বাড়ানোর সুপারিশ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৩ | ১২:৫৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৩ | ১২:৫৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সীসার দূষণরোধে প্রচার-প্রচারণা বাড়ানোর জন্য সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পিতবার (২ নভেম্বর) সংসদ ভবনে কমিটির ৪২তম বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। এসময় কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. শাহাব উদ্দিন, নাজিম উদ্দিন আহমেদ ও খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশ নেন।

বৈঠকে ন্যাশনাল হার্বেরিয়ামের কার্যক্রম, সীসার দূষণ, বায়ুদূষণের জন্য জরিমানা হাল নাগাদকরণ, বনভূমি উদ্ধারের সর্বশেষ অবস্থা, কপ সম্মেলনের প্রস্তুতি এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্টের চলমান প্রকল্পের বাস্তবায়ন অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে ২০১৮ সালে ট্যানারি শিল্পের যেসব প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়েছিল, কিন্তু তারা শর্তপূরণ না করায় অবস্থানগত ছাড়পত্র বাতিল করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। এছাড়া এনফোর্সমেন্ট কার্যক্রম/মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিকে প্রণোদনা দেওয়ার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। সীসার দূষণরোধে প্রচার-প্রচারণা বাড়ানোসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করার জন্য সুপারিশ করে কমিটি।

এছাড়া কমিটির প্রথম থেকে ৪২তম সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিটিউটের পরিচালকসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত