এমপি প্রার্থীদের নিকট ১৪ দফা দাবির লিফলেট প্রদান করবে সাংবাদিকরা « বাংলাখবর প্রতিদিন

এমপি প্রার্থীদের নিকট ১৪ দফা দাবির লিফলেট প্রদান করবে সাংবাদিকরা

উমর ফারুক, গাজীপুর
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৩ | ৭:৩৭
উমর ফারুক, গাজীপুর
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৩ | ৭:৩৭
Link Copied!
সাংবাদিকদের দাবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রার্থীদের নিকট সাংবাদিকদের দাবি সম্বলিত ১৪ দফার লিফলেট প্রদান করবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ।

আগামী ১০ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী দেশের সকল সংসদীয় আসনের এমপি প্রার্থীদের নিকট লিফলেট দেবে সংগঠনটির জেলা-উপজেলা শাখা কমিটি। শাখাগুলোকে প্রস্তুতি গ্রহনের জন্য আহবান করেছে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক মেহেদী হাছান।

পহেলা ডিসেম্বর বিএমএসএফ’র উদ্যোগে সুন্দরবন অঞ্চলে খুলনার কয়রায় জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে বিজয় শোভাযাত্রার অনুষ্ঠান শেষে আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বিজ্ঞাপন

সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, সরকার আসে সরকার যায়, কিন্তু সাংবাদিকদের ভাগ্যোন্নয়ন ঘটেনা, তাদের কোনো দাবিই বাস্তবায়ন হয়না। দেশ স্বাধীনের ৫৩ বছর পরেও সাংবাদিকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে এখনো মাঠে দৌড়াতে হচ্ছে। যা গণমাধ্যম ও সংবাদকর্মীদের জন্য চরম হতাশা ও কষ্টের বলে আমরা মনে করি।

তিনি আরো বলেন, ২০১৩ সাল থেকে সারাদেশের পেশাদার সাংবাদিকদের পক্ষ থেকে বাছাই করা ১৪ দফা দাবি আদায়ের জন্য বিএমএসএফ কাজ করছে। বিএমএসএফ’র ১৪ দফা দাবির মাঝেই রয়েছে একজন সাংবাদিকের পেটের ক্ষুধা, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও নিশ্চয়তা রক্ষাকবচ। দাবিগুলো বাস্তবায়নে শুধু বিএমএসএফ’র নেতাকর্মীদের দায়িত্ব নয় দেশের সকল সাংবাদিকদের এগিয়ে আসা উচিত।

বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে, ইতিমধ্যে ১৪ দফা দাবির মধ্যেকার প্রথম দাবি “সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে আইডি নাম্বার প্রদান করা”। এ দাবিটি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ প্রেস কাউন্সিল তালিকার কাজ শুরু করে। কিন্তু ৬বছরেও সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করতে পারেনি ;কবে হবে তাও অনিশ্চিত।

বিজ্ঞাপন

সংগঠনটির দ্বিতীয় দাবি সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ সাংবাদিক সুরক্ষায় যুগোপযোগী আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়ন সময়ের দাবিতে পরিনত হয়েছে। সাংবাদিকদের রুটিরুজি, নিরাপত্তা সংশ্লিষ্ট দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে এমপি প্রার্থীদের নিকট লিফলেট বিতরনের উদ্যোগটি সফল করতে বিএমএসএফ’র শাখাসমুহের নেতৃবৃন্দের নিকট আহবান জানানো হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত