সাতক্ষীরায় জাতীয় ভিটামিন'এ'প্লাস ক্যাম্পেইন ২০২৩ শুভ উদ্বোধন « বাংলাখবর প্রতিদিন

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইন ২০২৩ শুভ উদ্বোধন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৩ | ১০:৫৭
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৩ | ১০:৫৭
Link Copied!

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে, জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, মেডিকেল অফিসা ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ মো. সাইফুল আলম, ডাঃএ এস এম মুক্তাদির তামিম, ডা. পার্থ কুমার দে, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো. আবুল কাশেম।

বিজ্ঞাপন

উল্লেখ্য সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহিনভাবে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এবার জেলার ৭ টি উপজেলা, ২ টি পৌর সভা, ৭৮ টি ইউনিয়ন, ২৩৪ টি ওয়ার্ডে মোট ১৯৪১ টি টিকাদান কেন্দ্রে ৯০৫ জন সরকারি স্বাস্থ্য কর্মী ও ৩৮৬৭ জন বেসরকারি স্বাস্থ্য কর্মী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কাজে অংশ গ্রহন করবে।

এবছর জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ১শত ৮১ জন শিশুকে নীল রং ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ২৮ হাজার ৭শত ৮৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত