
কোটচাঁদপুরে শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কোটচাঁদপুর এলাঙ্গী শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে প্রবীনদের মাঝে সম্মাননা সস্মারক, কম্বল ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিশুনিলয় ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক আসিফ আহসান খান, উপ-পরিচালক ইমামুল হোসেন, জাহাঙ্গীর আলম, জোনাল ম্যানেজার শাহজামাল, এরিয়া ম্যানেজার সবুজ হোসেন।
আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন সমন্বয় কর্মকর্তা বজলুর রশিদ, সমাজ উন্নায়ন কর্মকর্তা কামরুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মোতালিব, ইউনুছ আলী ও শিক্ষা সুপারভাইজার কবির হোসেল।
অনুষ্টান সভাপতিত্ব করেন, শিশুনিলয় ফাউন্ডেশনের এলাঙ্গী ইউনিয়নের প্রবীণ কমিটির সভাপতি ইমান আলী।
অনুষ্ঠানে বক্তারা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় যুবদের উদ্যোগে অবহেলিত মানুষের পাশে থেকে সব সময় কাজ করতে হবে।


