স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে প্রাণনাশের হুমকি « বাংলাখবর প্রতিদিন

স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে প্রাণনাশের হুমকি

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৩ | ১১:৪৪
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৩ | ১১:৪৪
Link Copied!

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের কর্মী ও সাবেক ছাত্রলীগ নেতা সুদিপ্ত সালামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রতীকের এজেন্ট ও জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে।

এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন ওই ভুক্তভোগী। সুদিপ্ত সালাম হরিনাকুন্ডুর ভেড়াখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির ছেলে।

জিডি সূত্রে জানা গেছে,রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সুদিপ্ত সালাম আসন্ন সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে স্থানীয় জোড়াদহ এলাকায় প্রচারণা চালিয়ে আসছেন। এতে ক্ষুব্ধ হয়ে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকি সমির এজেন্ট ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছে।

বিজ্ঞাপন

এমনকি গত ১৮ডিসেম্বর ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার ক্যাডার বাহিনী দিয়ে সালামকে ধাওয়া করে। কয়েকদিন ধরে বিভিন্ন নির্বাচনী সভায়ও সালামকে নিয়ে হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। তারপর থেকেই ভুক্তভোগী সালাম চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

এসকল অভিযোগের বিষয়ে জানতে নৌকার প্রতীকের এজেন্ট ও জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত