ঝিনাইদহ সদর হাসপাতালের ডাক্তার নাঈম সিদ্দিকীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহ প্রেসক্লাবের নিন্দা প্রকাশ

ঝিনাইদহ সদর হাসপাতালের ডাক্তার নাঈম সিদ্দিকীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৩ | ১:৫৪
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৩ | ১:৫৪
Link Copied!
অভিযুক্ত ডাক্তার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গত ২৭ ডিসেম্বর রাতে মারপিঠের একটি সংবাদের তথ্য সংগ্রহ করতে হাসপাতালে যায় সাংবাদিকেরা। এসময় ইমার্জেন্সি রুমে উপস্থিত সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিদের উচ্চস্বরে রুম থেকে বের হয়ে যেতে বলেন জরুরি বিভাগের ডাক্তার নাঈম সিদ্দিকী। সাংবাদিকরা পরিচয় দিলেও তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

এই ঘটনার ভিডিও সাংবাদিকরা ফেসবুকে পোস্ট করলে এর আগে ডাক্তার নাঈম সিদ্দিকীর খারাপ আচরণের শিকার ভুক্তভোগী ও সাংবাদিকরা নিন্দা জানিয়ে মন্তব্য করেন। এই ঘটনায় নিজের ঔদ্বত্যপূর্ণ আচরণের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা না চেয়ে ডাক্তার নাঈম সিদ্দিকী ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার সেলে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা সরকারি কাজে বাধা সৃষ্টি এবং তার মানহানি করেছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঝিনাইদহ প্রেসক্লাব। তারা ডাক্তারদের আচরণ সৌজন্যমূলক করে হাসপাতালে চিকিৎসার পরিবেশ ফেরাতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, সেদিনের ঘটনায় দৈনিক বীর জনতা’র বার্তা সম্পাদক ওমর আলী সোহাগ তার ব্যক্তিগত ফেসবুক পাতায় “ ঝিনাইদহ সদর হাসপাতালের ডাক্তার নাঈমের আচরণ দেখুন” শিরোনামে ভিডিওটি পোস্ট করলে তাতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মন্তব্য করেন। জেলার সাংবাদিকরাও এই ঘটনার নিন্দা জানিয়ে মন্তব্য করেন। জেলার মানুষ মন্তব্য করেন কোন ডাক্তারের আচরণ এমন হতে পারে না।

এদিকে, জানাগেছে ডাক্তার নাঈম সিদ্দিকী প্রায়শই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনদের সাথে খারাপ আচরণ করেন। আরও জানাগেছে, ঝিনাইদহ সদর হাসপাতাল বিভিন্ন দুর্নীতিতে জর্জরিত। হাসপাতালের তত্ত্বাবধায়ক নিজে এই দুর্নীতির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, হাসপাতালে অপারেশন করাতে ডাক্তারদের টাকা দিতে হয়। টাকা দিলে সেই রোগীর অপারেশন যন্ত সহকারে করা হয়, না দিলে বিভিন্ন তালবাহানা করেন ডাক্তার ও অন্যান্য স্টাফরা। বিশেষ করে অর্থপেডিক ও সিজারিয়ান রোগীদের ক্ষেত্রে টাকা না দিলে হাসপাতালে অপারেশন হয়।

হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হাসপাতালের বরাদ্দ ও বাস্তবায়িত কাজের অডিট, প্রতিদিনের খাবার বিতরণ, ওষুধ বরাদ্দ ও প্রতিদিনের বিতরণ দেখলেই শত শত অনিয়ম ও দুর্নীতি ধরা পড়বে। হাসপাতালের প্রধান যেখানে দুর্নীতি অনিয়মের জড়িত সেখানে অধিনস্তদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাওয়া যাবে না।

তারা বলেন, এসব দুর্নীতিবাজদের কারণে জেলার সাধারণ মানুষ হাসপাতালে আসতে চায় না। একবারেই যাদের অন্য কোন উপায় নেই তারাই এখানে আসেন।

এসব বিষয়ে জানতে ঝিনাইদহ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রেজাউল করিমের মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি। ডাক্তারের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,বর্তমান ঝিনাইদহ টিভির সম্পাদক সুলতান আল একরাম বলেন, ঝিনাইদহ সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতি নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত