জমকালো আয়োজনে শেষ হলো বাউনিয়াবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ অনুষ্ঠান « বাংলাখবর প্রতিদিন

মাদ্রাসাই হোক আপনার সন্তানের প্রথম বিদ্যালয়

জমকালো আয়োজনে শেষ হলো বাউনিয়াবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ অনুষ্ঠান

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৩ | ১১:৫১
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৩ | ১১:৫১
Link Copied!
মাদ্রাসায় ফল প্রকাশ অনুষ্ঠান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আমরা সবাই জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষা যদি হয় মাদ্রাসা ভিত্তিক, তাহলেতো অবশ্যই মিলবে মনের পরিতৃপ্তি। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এদেশের শিক্ষা খাত পেয়েছে সমৃদ্ধি। সেদিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। সারাদেশের অসংখ্য মাদ্রাসার মধ্যে অন্যতম স্বনামধন্য রাজধানীর বাউনিয়াবাধ ইসলামিয়া দাখিল মাদ্রাসাও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি অনুষ্ঠিত হলো উক্ত মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান।

প্রতিবছরের ন্যায় আজ রোববার (৩১ ডিসেম্বর) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান। মাদ্রাসাটিতে বর্তমানে বিজ্ঞান, মানবিক, কোরআন, হাদীস, আরবি, ফিকাহ সহ সকল বিভাগে প্রায় চার শতাধিক শিক্ষার্থী রয়েছে। প্রতিবছর এখান থেকে ইবতেদায়ী, জে,ডি,সি, এবং দাখিল পরীক্ষায় অসংখ্য শিক্ষার্থী এ+ পেয়ে থাকে।

তাছাড়া মাদ্রাসাটিতে প্রতিবছর পাশের হার থাকে প্রায় শতভাগ। রাজধানীর মিরপুর সহ আশেপাশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ওসব অঞ্চলের অভিভাবকবৃন্দ সচারাচর মাদ্রাসাটিতেই তাদের সন্তানদের ভর্তি করতে আগ্রহী থাকেন। তাই যথাবিহিত চলে ব্যাপক প্রতিযোগিতা।

বিজ্ঞাপন

সবচেয়ে আনন্দের বিষয় হলো ঢাকা-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লার নিজস্ব তত্ত্বাবধানে মাদ্রাসাটি দিনকে দিন অনেক উন্নতি করছে। ঢাকা-১৬ আসনে মাদক, সন্ত্রাস নির্মুল সহ শিক্ষা খাতের উন্নয়নে ইলিয়াস মোল্লার কোনো বিকল্প নেই।

সেই সাথে মাদ্রাসার যোগ্য সুপারিন্টেনডেন্ট সৈয়দ আবু সুফিয়ান, মাদ্রাসা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মোঃ সুলতান সরদার এর আন্তরিক প্রচেষ্টার কোনো কমতি নেই। এছাড়াও সাধারণ শিক্ষক সদস্য জনাব মোঃ আব্দুর রহিম খান, মাওলানা মোঃ রুহুল আমিন হুজুর সহ কর্তৃপক্ষের নিয়মিত তত্ত্বাবধান অনস্বীকার্য।

বিজ্ঞাপন

আজকের উক্ত ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক জনাব মোঃ জাবেদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব মোঃ সুলতান সরদার।

সেই সাথে প্রধান দায়িত্বশীল, মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট সৈয়দ আবু সুফিয়ান, শিক্ষক সৈয়দ আব্দুস সাত্তার, মাওলানা রুহুল আমিন হুজুর, জনাব মাসুূদ আলম, জনাব মাহমুদা সোনিয়া সহ সকল শিক্ষক ও দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

এ কথা উপেক্ষা করার উপায় নেই যে, গতানুগতিক ধারার শিক্ষা ব্যবস্থা থেকে বের হতে চাইলে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। বাউনিয়াবাধ ইসলামিয়া দাখিল মাদ্রাসা সর্বদাই একটি ব্যতিক্রম ধারায় চলে আসছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে তাদের নানাবিধ চমকপ্রদ পদ্ধতি। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সুপারিন্টেন্ডেন্ট সৈয়দ আবু সুফিয়ানের সুদক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটি আজ পূর্ণতা পেয়েছে। সেই সাথে মাদ্রাসা কমিটির দায়িত্বশীল সদস্যদের ভূমিকাও কম নয়।

মাদ্রাসাটি ১৯৮৭ সালে বাউনিয়াবাধ ইসলামিয়া দাখিল মাদ্রাসা নামে প্রতিষ্ঠিত হয়। সুদক্ষ পরিচালনার ফলে পরবর্তীতে ১৯৯৬ সালে এমপিও ভূক্ত হয়। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে জেনারেল বা সাধারণ শিক্ষার পাশাপাশি আরবী বা মাদ্রাসা শিক্ষার উন্নয়ন অপরিহার্য। আর সেই চিন্তা থেকেই মাদ্রাসাটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত