ঝিনাইদহ সদর-২ আসনে ভরাডুবি, ৩টিতে নৌকার জয় « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহ সদর-২ আসনে ভরাডুবি, ৩টিতে নৌকার জয়

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৪ | ১০:১৯
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৪ | ১০:১৯
Link Copied!

ঝিনাইদহের চারটি আসনে তিনটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে বলে বেসরকারী ফলাফলে দেখা গেছে। রোববার (৭ জানুয়ারি) শান্তিপুর্ন পরিবেশ ভোট গ্রহন সম্পন্ন হয়।

সকালের দিকে বিভিন্ন ভোট কেন্দ্রে ফাঁকা চিত্র পরিলক্ষিত দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে মানুষ আসনে থাকে। বিকাল চারটার পর থেকে জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে ফলাফল আসতে থাকে।

বেসরকারী ফলাফলে দেখা যায় ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই এমপি ৯৫ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল ট্রাক প্রতিক নিয়ে ৭৯ হাজার ৭২৮ ভোট পেয়েছেন ভোট।

বিজ্ঞাপন

ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল এক লাখ ৩৭ হাজার ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি পেয়েছেন এক লাখ ১৫ হাজার ১৫২ ভোট।

ঝিনাইদহ-৩ আসনে নৌকার প্রার্থী সালাহউদ্দীন মিয়াজী ৫৭ হাজার ৫৩৭ ভোট পেয়ে নৌকার নতুন মাঝি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি বর্তমান সংসদ সদস্য মোঃ শফিকুল আজম খান চঞ্চল ট্রাক প্রতিক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ১৭৯ ভোট।

এদিকে ঝিনাইদহ-৪ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ৯৬ হাজার ৫০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি আ’লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের ভাই আব্দুর রশিদ খোকন ট্রাক প্রতিক নিয়ে ৫৭ হাজার ১০০ ভোট পেয়ে নির্বাচিত হন বলে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে। প্রার্থীদের এজেন্ট সুত্রে এই বেসরকারী ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত