ঝিনাইদহে বেসিক ইসলামিক একাডেমি কিন্ডারগার্টেন স্কুলের উদ্বোধন « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে বেসিক ইসলামিক একাডেমি কিন্ডারগার্টেন স্কুলের উদ্বোধন

ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৪ | ৫:১০
ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৪ | ৫:১০
Link Copied!
স্কুল উদ্বোধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে “বেসিক ইসলামিক একাডেমি কিন্ডারগার্টেন” স্কুলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ের হাসান ক্লিনিকের পাশে আলী প্লাজায় বেসিক ইসলামিক একাডেমি কিন্ডারগার্টেন স্কুলের শুভ উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠান পরিচালক সাব্বির আহমদ জুয়েলের সভাপতিত্বে এক সুধী সমাবেশ ও কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শিক্ষাপ্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ডঃ শহীদ মুহাম্মদ রেজওয়ান, সাবেক চেয়ারম্যান দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামি বিশ্ববিদ্যালয়। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ডঃ মুহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান আরবী ভাষা ও সাহিত্য বিভাগ ইসলামি বিশ্ববিদ্যালয়।

আরও উপস্থিত ছিলেন গোলাম হাবীবে রসুল- প্রধান উপদেষ্টা বেসিক ইসলামিক একাডেমি, মোঃ সহিদুর রহমান সন্টু সাধারণ সম্পাদক রিপোর্টার ইউনিট ঝিনাইদহ। হাফেজ মোঃ নাসির উদ্দীন, হাফেজ মুহাম্মদ মেজবাহ উদ্দিন, এলমা খাতুন, হাফেজ মোঃ ইনজামামুল হক।

বিজ্ঞাপন

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের নতুন শিক্ষার্থী, অভিভাবকগন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চলন করেন হাফেজ মোঃ তাজুল ইসলাম,অধ্যক্ষ বেসিক ইসলামিক একাডেমি।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত