সাতক্ষীরায় চাঁদাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ আটক « বাংলাখবর প্রতিদিন

সাতক্ষীরায় চাঁদাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ আটক

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৪ | ৭:১৭
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৪ | ৭:১৭
Link Copied!
ভুয়া ডিবি পুলিশ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভুয়া ডিবি পুলিশের দারোগাকে আটক করা হয়েছে। ২০ শে জানুয়ারি শনিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার বেতলা গ্রাম থেকে গ্রামবাসি তাকে আটক করেছে। আটককৃত ভুয়া ডিবির নাম শফিকুল ইসলাম। সে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সেকেন্দার গ্রামের বাবর আলীর ছেলে।

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে তার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। দুটি মটরসাইকেল যোগে তারা এলাকায় বিভিন্ন লোকজনকে হয়রানি করে আসছিল।

ঘটনাটি জানার পর গ্রামের মানুষকে সাবধান করা হয়। ভোরে দুটি মটরসাইকেল যোগে আটক শফিকুল ইসলামসহ ৩/৪ জন গ্রামে ঢোকে। এ সময় সন্দেহ হলে তাদেরকে আটকের চেষ্টা করা হয়। এসময় একজনকে আটক করলে বাকিরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। শনিবার ভোরে গ্রামবাসি একজনকে আটক করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত