
কৃষিবিদ শওকত মোমেন শাজাহান এমপি’র ১০ম মৃত্যুবার্ষিকী পালন
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
মৃত্যু বার্ষিকী পালন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

১৩৭ টাঙ্গাইল ৮ বাসাইল- সখীপুর নির্বাচনী এলাকার সাবেক চারবারের তুমুল জনপ্রিয় ও বর্ষীয়ান রাজনীতিবিদ কৃষিবিদ শওকত মোমেন শাজাহান এমপি মহোদয়ের ২০ জানুয়ারি ১০ম মৃত্যু বার্ষিকী। ২০১৪ ইং সনের আজকের এই দিনে বাসাইল- সখীপুরের মাননীয় সংসদ সদস্য ও মহান সংসদের কৃষি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি থাকাকালীন অবস্থায় হঠাৎই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে এই পৃথিবী থেকে চির বিদায় নেন।
তিনার এমন হঠাৎ মৃত্যুতে সখীপুর -বাসাইলের আওয়ামিলীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়েন,সেই সাথে অত্র এলাকার সাধারণ মানুষও একজন সৃজনশীল ও কর্মবীর নেতাকে হারিয়ে শোকে ভেঙে পড়েন।এই মহানুভব সাদা মনের মানুষটি ছিলেন দল-মত জাতি ধর্ম নির্বিশেষে অত্র এলাকার সাধারণ মানুষের অত্যান্ত প্রিয় মানুষ।তিনি তার সুদীর্ঘ জীবনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক জীবনে নিজেকে ওতোপ্রোতো ভাবে জড়ান।
সেই সাথে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে দেশের মানুষের প্রেমে আজীবন ছিলেন এক নিবেদিত প্রাণ।যার হাত ধরে অত্র এলাকায় অসংখ্য সুযোগ্য নেতা তৈরি হয়েছে,ইস্পাত কঠিন সংগঠন গড়ে উঠেছে।তিনিই একমাত্র নেতা,যিনি এই পাহাড়ি লাল মাটির কৃতিসন্তান জীবদ্দশায় মোট চারবার মহান জাতীয় সংসদে সদস্য হিসেবে নির্বাচিত হতে সক্ষম হয়েছিলেন।তার মৃত্যুর পর মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনা তারই একমাত্র পুত্র অনুপম শাজাহান জয়কে অত্র নির্বাচনী এলাকায় মনোনয়ন দিয়ে তার পিতার স্থলাভিষিক্ত করেন।
আজ সেই মহানুভব সাদা মনের মানুষটির ১০ম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।মরহুম কৃষিবিদ শওকত মোমেন শাজাহান এমপি মহোদয়ের নিজের হাতে গড়া সখীপুর আবাসিক মহিলা কলেজ প্রাঙ্গণে সমাজ কল্যান বিভাগের ঠিক সামনেই মরহুমের দেহাবশেষ চির নিদ্রায় শায়িত।রাত ১২.১ মিনিটে মরহুমের একমাত্র পুত্র অনুপম শাজাহান জয় এমপি তার পরিবারসহ স্থানীয় আওয়ামিলীগ ও গন্যমান্যদের নিয়ে শান্তির প্রতীক মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ১০ম মৃত্যু বার্ষিকী কর্মসূচীর সূচনা করেন।
এরপর ভোর ৬ টা হতে শুরু করে সকাল ১০ নাগাদ পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।বেলা ১১ টায় সখীপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদারের সভাপতিত্বে মরহুমের স্মৃতিচারণে মহিলা কলেজ প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন,জনাব শওকত আলী খান,(ব্যাবস্থাপক এমডি বাংলাদেশ কৃষি ব্যাংক),বীরমুক্তিযোদ্ধা জনাব মকবুল হোসেন তালুকদার,সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জুলফিকার হায়দার কামাল লেবু, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অলিদ ইসলাম খান
আরো উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনাব মোহাম্মদ হোসেন পাটোয়ারী,সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান প্রমূখ।সবশেষে মরহুমের আত্নার শান্তি কামনায় মহিলা কলেজ প্রাঙ্গণে এক গনভোজের আয়োজন করা হয়।এতে প্রায় কয়েকহাজার সাধারণ মানুষকে গনভোজে অংশ নিতে দেখা যায়।


