অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৪ « বাংলাখবর প্রতিদিন

অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৪

আনিস সভাপতি-সম্পাদক ফারহাদ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৪ | ১০:৩১
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৪ | ১০:৩১
Link Copied!

উৎসাহ-উদ্দীপনা আর জমজমাট আয়োজনের মধ্য দিয়ে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা’র-২০২৪ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন এর সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক যুগের বার্তা পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান, অপরদিকে দৈনিক কালবেলা ও ঢাকা মেইল এর সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) বিকালে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মেহেদী আলী সুজয় এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে গাজী ফারহাদ ২২ ভোটের মধ্যে ১৬ ভোট পেয়ে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ সাদিকুর রহমান পেয়েছেন ৬ ভোট।

বিজ্ঞাপন

অপরদিকে খন্দকার আনিসুর রহমানের বিপরীতে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক কালের চিত্র পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি আব্দুর রহিম ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আক্কাজ। নির্বাচনে মোট ২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে, শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা এর অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও নিশ্চিতকরণ, সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ, বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ ও অনুমোদন সহ বিবিধ বিষয় আলোকপাত করা হয়। এতে সংগঠনের চলমান কমিটি বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত