শৈলকুপায় সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি « বাংলাখবর প্রতিদিন

শৈলকুপায় সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি

ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৪ | ১০:২৬
ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৪ | ১০:২৬
Link Copied!
প্রাণনাশের হুমকি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের শৈলকূপায় মাদক বিরোধী অভিযানের সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক শেখ ইমনের উপর হামলা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (২৪ জানুয়ারি) শৈলকূপা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন বাংলা একাত্তরের সাংবাদিক শেখ ইমন।

জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সংগ্রহের কাজে গেলে নওরোজের সাথে দেখা হয়। এ সময় তিনি সংবাদ প্রকাশ করার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

বিজ্ঞাপন

একপর্যায়ে উপজেলা পরিষদের দুইতলা থেকে ইমনের জামার কলার ধরে নিচে নামিয়ে নিয়ে এসে মারপিট করতে গেলে স্থানীয়রা তাকে বাঁধা দেয়।

সাংবাদিক শেখ ইমন জানান, এ ঘটনার পর থেকে ‘আমি ও আমার পরিবার শংকার মধ্যে আছি। বিষয়টি থানায় অবগত করে একটি সাধারণ ডায়েরি করেছি। অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজ কোন মন্তব্য করতে রাজি হননি।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী জানান, সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধাদান করা কাম্য নয়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত