হোমনা শাখা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মৃত্যু বীমা দাবির চেক হস্তান্তর « বাংলাখবর প্রতিদিন

হোমনা শাখা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মৃত্যু বীমা দাবির চেক হস্তান্তর

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৩৪
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৩৪
Link Copied!
চেক হস্তান্তর -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনায় মেঘনা লাইফ ইন্সুইরেন্স কোম্পানি হোমনা শাখার পক্ষ হতে বীমা মৃত্যু দাবীর টাকা বীমা গ্রাহক মৃত খবির উদ্দিনের স্ত্রী ও নমিনি হোসনেয়ারার নিকট ৪ লক্ষ ৬০ হাজার টাকার চেক আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ গ্রামে মৃত গ্রাহকের পরিবারের নিকট এ চেক হস্তান্তর করা হয়।

হোমনা ইস্ট জোনের জেনারেল ম্যানেজার মোঃ আবুল হোসেন গ্রাহকের বাড়িতে উপস্থিত হয়ে এ চেক হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, ব্রাঞ্চ ম্যানেজার মেহেদী হাসান, শাবনূর আক্তার, রহিমা বেগম, রুবিনা আক্তার, জেসমিন আক্তার প্রমূখ।

জানাযায়, খবির উদ্দিন ২০১১ সালে হোমনা সুন্দর আলী প্লাজায় অবস্থিত মেঘনা লাইফ ইন্সরেন্স হোমনা শাখায় ১৫ বছর মেয়াদী একটি বীমা করেন৷ বাৎসরিক ২০ হাজার টাকা করে ১১ কিস্তিতে মোট দুইলক্ষ ২০ হাজার টাকা জমা দেওয়ার পর গত কিছুদিন পূর্বে প্রবাসে দূর্ঘটনায় তিনি মৃত্যু বরন করেন৷

এরপর মেঘনা লাইফ ইন্সুইরেন্স হোমনা শাখার পক্ষ থেকে গতকাল তার মৃত্যু দাবীর ৪ লক্ষ ৬০ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এসময় মৃত গ্রাহকের ছেলে,মেয়ে ও নমিনি স্ত্রী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দ্রুত সময়ের মধ্যে মৃত্যু দাবীর টাকার চেক পেয়ে মৃত গ্রাহকের পরিবার উচ্ছ্বসিত হোন। চেক হস্তান্তরের পর মৃত খবির উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত