মাকে ভাগিয়ে বিয়ে, শৈলকুপায় চাচা হত্যাকান্ডের ঘটনায় আরেক ভাতিজা গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

মাকে ভাগিয়ে বিয়ে, শৈলকুপায় চাচা হত্যাকান্ডের ঘটনায় আরেক ভাতিজা গ্রেপ্তার

ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৩৯
ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৩৯
Link Copied!
চাচা হত্যার আসামি আটক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মায়ের সাথে পরকিয়া প্রেমেরে জেরে ঝিনাইদহের শৈলকুপায় বৃহস্পতিবার দুপুরে দুই ভাতিজার হাতে চাচা লাল্টু মোল্যা(৩৬) হত্যাকান্ডের ঘটনায় মিম আসাদ নামের আরেক ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রয়েড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিম আসাদ ভবানিপুর গ্রামের ইটালী প্রবাসী লকাই মোল্যার ছেলে। এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধূরী।

লাল্টু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক মনিরুজ্জামান হাজরা জানান, লাল্টু হত্যাকান্ডের ঘটনায় লাল্টুর দুই ভাতিজাকে আসামী করে একটি মামলা দায়ের হয়। গত শনিবার মিরাজ এবং সোমবার সকালে মিম আসাদকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য ভবানিপুর গ্রামের ইটালী প্রবাসী লকাই মোল্যার স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তার চাচাতো ভাই পাশর্^বর্তী কাকুড়িয়াডাঙ্গা গ্রামের লাল্টু মোল্যা।

এক বছর আগে লাল্টু ও লকাইয়ের স্ত্রী পালিয়ে বিয়ে করে আত্মগোপনে বসবাস শুরু করেন। ঘটনার কয়েকদিন আগে লাল্টু বাড়ি ফিরলে লকাই তার স্ত্রীকে ফিরে পেতে ব্যর্থ হয়ে ইটালী ফিরে যায়।

এ ঘটনায় লকাইয়ের দুই ছেলে মিম আসাদ ও মিরাজ চাচা লাল্টুর উপর ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে কাকুড়িয়াডাঙ্গা গ্রামের মাঠে কুপিয়ে হত্যা করে লাল্টুকে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত