ট্রেনের টিকিট কালোবাজারির সাথে সহজডটকম জড়িত: রেলমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

ট্রেনের টিকিট কালোবাজারির সাথে সহজডটকম জড়িত: রেলমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:০৭
রাজবাড়ী প্রতিনিধি
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:০৭
Link Copied!

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ট্রেনের টিকিট কালোবাজারির দুইটি গ্রুপ ধরা পড়েছে। এর সঙ্গে রেল ও অনলাইনে টিকিট বিক্রির সহজডটকম-এর লোকজন জড়িত। এনিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। টিকিট কালোবাজারি বন্ধে সব পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাদরাসার শিক্ষক-কর্মচারী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, রেলের শূন্যপদ পূরণে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এরইমধ্যে পাঁচ হাজার লোকের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যতদ্রুত সম্ভব শূন্যপদ পূরণ করে রেলকে সবচেয়ে ভালো একটি প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন লাইন চালুর পাশাপাশি নতুন নতুন বগি ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে। এগুলো সম্পন্ন হলে দেশের জনগণ আরও অনেক নতুন ট্রেন পাবেন।

এসময় রেলের উন্নয়ন ও রেলকে এগিয়ে নিতে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

মন্ত্রী আরও বলেন, রাজবাড়ী রেলের শহর। রাজবাড়ীর লোকোশেড এলাকায় দেশের সর্ববৃহৎ মেরামত কারখানা হবে। রাজবাড়ীকে রেলের বিভাগীয় শহর করারও চেষ্টা চলছে। ট্রেনে আগুন-সন্ত্রাস বন্ধসহ সারাদেশে রেলের উন্নয়নে তারা কাজ করছেন।

বিজ্ঞাপন

সংবর্ধনা অনুষ্ঠানে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মীর মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফিকুল মোর্শেদ আরুজ, পাংশা পৌরমেয়র ওয়াজেদ আলী মাস্টার, রাজবাড়ী পৌরমেয়র আলমগীর শেখ তিতু, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

কালুখালী উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন ইয়ামিন আলী, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত