
কবর পাহাড়ায় মেঘনা থানা পুলিশ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
অভিযুক্ত ধর্ষক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: মোঃ ইব্রাহীম খলিল মোল্লা
কুমিল্লা মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের তালতলী এলাকার প্রতিবন্ধী তরুণীর পেটে নস্ট করে দেওয়া সেই ৬ মাসের মৃত ছেলে বাচ্চা গর্ভপাতের পর কবর দেওয়া হয়েছে।
সেই কবর পাহারায় আছেন মেঘনা থানা পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানা পরিদর্শক মুহাম্মদ বিল্লাল হোসেন।
ওসি বলেন মরদেহটি ময়নাতদন্তের পূর্বে কবর থেকে চুরি হওয়ার আশংকা রয়েছে তাই পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল রোববার ময়নাতদন্তের স্বার্থে মরদেহ উত্তোলনের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হবে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের সচিব আষিশ কুমার আচার্য্য (৪০) নারী মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে ঝরিনা বেগমের (৪২) সহায়তায় ইউনিয়ন পরিষদের দোতলায় নিজ কক্ষে জোরপূর্বক কয়েক দফা ধর্ষণ করে গত ৬ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে, ফলে প্রতিবন্ধী তরণী অন্তসত্ত্বা হয়।
সেই অভিযোগে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার ও রাধানগর ইউপি সচিব আষিশ কুমার আচার্য্য (৪০) সহ ধর্ষণে সহায়তা করা নারী তালতলী এলাকার ঝরিনা বেগমের বিরুদ্ধে নারী প্রতিবন্ধী তরণীর বাবা জীবন মিয়া গত ৯ ফেব্রুয়ারী বাদী হয়ে মেঘনা থানায় দুই জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করে।
একই তারিখে আসামীদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


