হোমনায় নিখোঁজের ৬ দিন পর শিশুর লাশ উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

হোমনায় নিখোঁজের ৬ দিন পর শিশুর লাশ উদ্ধার

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ৪:৫০
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ৪:৫০
Link Copied!
নিহত আবরার ফাহাদ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনায় নিখোঁজের ৬দিন পর পুকুর থেকে আবরার ফাহাদ (৪) নামে এক বাক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ। সে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথ কান্দি গ্রামের মো আল আমিনের ছেলে।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার সাব রেজিষ্ট্রি অফিস সংলগ্ন পুকুর থেকে ওই বাক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) মায়ের সাথে হোমনা সাব রেজিষ্ট্রি অফিস এলাকা থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তার সন্ধান পায়নি। এ বিষয়ে তার মা হোমনা থানায় সাধারণ ডায়েরি করেন।

বিজ্ঞাপন

আজ বুধবার সকালে কিছু লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশ খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত