
ঝিনাইদহে দৈনিক মানবজমিন পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ইনছান আলী স্টাফ রিপোর্টার

বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৃহস্পতিবার ঝিনাইদহে দেশের প্রথম ট্যাবলয়েড পত্রিকা দৈনিক মানবজমিন এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। মানবজমিন পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি আমিনুল ইসলামের নেতৃত্বে র্যালিটি ঝিনাইদহ প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে। র্যালি শেষে ঝিনাইদহ প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। এ সময় ঝিনাইদহ সদর থানর ওসি শাহিন উদ্দীন, ওসি (অপারেশন) সুজন কুমার মন্ডল, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার ব্যুরোচীফ মাহমুদ হাসান টিপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউএনবির জেলা প্রতিনিধি আমিনুর রহমান টুকু।
দৈনিক ইত্তেফাকের প্রবিণ সাংবাদিক বিমল কুমার সাহা, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালেককন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল মাবুদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, প্রধম আলোর নিজস্ব প্রতিনিধি আজাদ রহমান ও জেলার সিনিয়র সাংবাদিক আসিফ কাজল বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, দৈনিক মানবজমিন পত্রিকা বাংলাদেশের ইতিহাসে প্রথম ট্যাবলয়েড পত্রিকা হিসেবে বহু চড়াই উতরায় পার করে ২৬ বছর অতিক্রম করেছে।
এই সময়টি পত্রিকার জন্য সুখকর ছিল না। তিনি বলেন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধূরী দক্ষিন এশিয়ার মধ্যে অন্যতম একজন প্রথিতযশা সাংবাদিক। তাঁর তুলনা কেবল তিনি নিজেই। “কারে তাবেদারী করে না” এই শ্লোগানকে বুকে ধারণ করে এবং মনে প্রণে বিশ^াস করে সময়ের সাহসী সন্তান হিসেবে টিকে আছে।
পৌর মেয়র হিজল আরো বলেন, মানবজমিন গনতন্ত্রের কথা বলে, উন্নয়নের কথা বলে সর্বপরি নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলে দেশের মানুষের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছেন। প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষনে তিনি পত্রিকার সঙ্গে সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠান শুরুর আগে পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও জেলার সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম লিটন শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে এক আনন্দঘন পরিবেশের মধ্যে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়।


