মহেশপুরে বিদ্যুতের তার ছিড়ে রাস্তায় পড়ে একজনের মৃত্যু, আহত-১ « বাংলাখবর প্রতিদিন

মহেশপুরে বিদ্যুতের তার ছিড়ে রাস্তায় পড়ে একজনের মৃত্যু, আহত-১

ইনছান আলী স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৪৮
ইনছান আলী স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৪৮
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতের মেইন তার ছিড়ে রাস্তায় পড়ে বিদ্যুতায়িত হয়েছে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরের কলেজস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা হলেন-মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মিস্ত্রী পাড়ার দুলাল সেনের ছেলে খোকন সেন (৪৫) ও মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে তানজিল হোসেন (১৪)।

স্থানীয়রা জানায়, বিকেলে শহরের কলেজস্ট্যান্ডে কাজ করছিলো কাঠমিস্ত্রী খোকন সেন। সেসময় ওজোপাডিকোর মেইন তার ছিড়ে তার গায়ের উপর পড়ে আগুন ধরে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ও আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের কিশোর তানজিল হোসেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। আহত তানজিলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।

মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের মরদেহ থানায় রাখা হয়েছে। আহত কিশোরকে যশোর পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত