রাজারহাটে গলায় ফাঁস দিয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে গলায় ফাঁস দিয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ৭:১৪
কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ৭:১৪
Link Copied!
শিক্ষকের আত্মহত্যা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাটে সোমবার ১৯ ফেব্রুয়ারি সকাল ৯ঃ৩০ঘটিকায় উপজেলার নাজিমখান ইউনিয়নে গলায় দঁড়ি দিয়ে ফাঁস লাগিয়ে প্রভাত চন্দ্র বর্মণ (৫১) নামের এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন। সকাল সাড়ে নয়টার দিকে তার নিজ বাড়িতে তিনি এ ঘটনা ঘটান।

নিহত শিক্ষক প্রভাত চন্দ্র বর্মণ উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ সোনালুরকুটি গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমূলতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর রাজারহাট উপজেলা শাখার সভাপতি ছিলেন। কি কারণে তিনি আত্নহত্যা করেছেন তার কোনো তথ্য জানা যায়নি।

নিহতের স্বজনরা জানান প্রভাত চন্দ্র ও তার স্ত্রী একই প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো আজকেও কর্মস্থলে যাবার জন্য স্ত্রী কণিকা রায় প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিল। সময় বেশি লাগার জন্য আশেপাশে খুঁজে না পেয়েগোয়াল ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিজ্ঞাপন

পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গোয়াল ঘরের তীরের সাথে গলায় দঁড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রভাত চন্দ্রের স্ত্রী ছাড়াও মেয়ে দীপশিখা রায় প্রাপ্তি(১৯) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ও ছেলে নাজিমখান পাবলিক স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণির ছাত্র কৌশিক চন্দ্রকে রেখে মারা যান।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,তদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে প্রেরনের পর এ সংক্রান্তে ইউডি মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

বিজ্ঞাপন

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ধারনা করছি এটি একটি আত্মাহত্যা। তার পরেও আমরা তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত