
ফিলিস্তিনি দুই শিক্ষার্থীর পাশে রাজশাহীর কাউন্সিলর নিজামুল আজম
রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়নরত ফিলিস্তিনি দুই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন কাউন্সিলর নিজাম উল আজিম। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে আর্থিকভাবে তাদের সহায়তা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম উল আজিম। তারা রাজশাহী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে মেডিকেল কলেজের নুরুন্নবী হোস্টেলে রয়েছেন।
জানা যায়, গত দুই বছর আগে এই দুই শিক্ষার্থী আহমেদ সুহাইল আবু রাইদা ও মাওয়াদ রমি রাজশাহী মেডিকেল কলেজে আসেন অধ্যয়নের জন্য। তাদের পরিবার অনেক আশা করেই ডাক্তার বানাবেন বলে বাংলাদেশে পাঠান। কিন্তু গত ৮ ই অক্টোবর ইজরাইলি বর্বরচিত আগ্রাসী হামলায় ধ্বংস স্তূপে পরিণত হয় ফিলিস্তিন।
ঠিক দুই মাস আগেই গাজার অধিবাসী এই দুই শিক্ষার্থীর বাড়িও ধ্বংসস্তূপে পরিণত হয়। ফেসবুকের স্টাটাসে স্টাটাসে ফ্রি প্যালেস্টাইন লিখলেও সহযোগিতার হাত বাড়ায় নি তেমন কেউ।
ঠিক এমন সময় রাজশাহীতে অধ্যায়নরত ফিলিস্তিনের দুই শিক্ষার্থীর পাশে সহমরিতার হাত বাড়ালেন প্যানেল মেয়র ১ এবং ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: নিজাম উল আজিম। রাজশাহী মেডিক্যাল কলেজের ছাত্র ডা: কনক এর মাধ্যমে প্যানেল মেয়র বিষয়টি জানতে পারেন। এরপর এই দুই শিক্ষার্থীকে আমন্ত্রণ জানান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান মনি এবং ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহের হোসেনসহ অন্যরা।
শেষ আর্থিক অনুদান পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ কাউন্সিলরদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।


