সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাসুদ রানার পিএইচডি ডিগ্র « বাংলাখবর প্রতিদিন

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাসুদ রানার পিএইচডি ডিগ্র

ইনছান আলী স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৩৪
ইনছান আলী স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৩৪
Link Copied!
ইবি শিক্ষক মাসুদ রানা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ থেকে ‘Income Tax Evasion and Avoidance by Public and Private Sector Employees in Bangladesh : A Comparative Study’ শিরোনামে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মাসুদ রানা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২৬২তম সিন্ডিকেট সভা ও ১২৭তম অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক তার এ ডিগ্রি প্রদান করা হয়।

ড. মোঃ মাসুদ রানা একই বিভাগ থেকে ইতোপূর্বে কৃতিত্বের সাথে বিভাগের স্নাতক ( বিবিএ) ও স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে অনুষদের ১ম হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক লাভ করেন।

বিজ্ঞাপন

তার রয়েছে দেশ এবং দেশের বাহিরের সুনামধন্য জার্নালে প্রকাশিত একাধিক গবেষণা প্রবন্ধ। তিনি আরো নতুন নতুন গবেষণায় নিজেকে আত্মনিয়োগ করতে চান। ড. মাসুদ রানা ১৯৮৬ সালের ২৩ ডিসেম্বর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদি (শেখপাড়া) গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ আকমল হোসেন এবং মাতার নাম রাবেয়া বেগম।

ড. মোঃ মাসুদ রানা ২০০২ সালে শৈলকুপার সুনামধন্য বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ হতে এসএসসি এবং ২০০৪ সালে যশোর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ থেকে বানিজ্য বিভাগ হতে এইচএসসি পাশ করেন। পরে ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে বিবিএ (সম্মান) শ্রেণীতে ভর্তি হন এবং কৃতিত্বের সঙ্গে ডিগ্রি সম্পন্ন করেন। পরে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে একই বিভাগ থেকে স্নাতকোত্তরে বিভাগে প্রথম স্থান ও অনুষদে প্রথম স্থান হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

পড়ালেখা শেষে মাসুদ রানা প্রভাষক হিসেবে প্রথমে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এ যোগদান করেন। পরবর্তীতে প্রভাষক হিসেবে নর্দান বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন, সেখানে তিনি পরবর্তীতে সিনিয়র লেকচারার ও সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। এছাড়াও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রামের ঢাকা ক্যাম্পাসের খন্ডকালীন শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি রাজধানীর প্রাণকেন্দ্র পান্থপথে অবস্থিত সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমে দায়িত্বরত আছেন। তিনি সকলের নিকট দু‘আ প্রার্থী।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত