সখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলার শিকার ষাটোর্ধ বৃদ্ধা « বাংলাখবর প্রতিদিন

সখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলার শিকার ষাটোর্ধ বৃদ্ধা

ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:০৩
ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:০৩
Link Copied!

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভূয়াইদ আদানি এলাকায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হওয়ায় সাংবাদিকের মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সখীপুর থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার বাড়ির পাশে দুপুর আনুমানিক ১টার দিকে দীর্ঘদিন যাবৎ বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের কয়েকজন জমি জবর দখল ও গাছ কাঁটতে গেলে গণমাধ্যম কর্মী রাকিব শিকদার ওরফে (লাল) এর বৃদ্ধ মা সামাদ শিকদারের স্ত্রী মরিয়ম (৬২) বাঁধা দিতে গেলে জবরদখলকারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে।

ভুক্তভোগী মরিয়মের ছেলে আমিনুল শিকদার বলেন,এই ঘটনায় পূর্বে জমি জটিলতা নিরসনের জন্য থানায় অভিযোগ করলে তা নিষ্পত্তি করতে গ্রাম্য শালিশী বৈঠকের মাধ্যমে মাতব্বর গণের উপস্থিতিে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপোষ করে দিয়েছে।

বিজ্ঞাপন

কিন্তু প্রতিপক্ষের লোকজন ঐসময় শালিশী বৈঠকে সব মেনে নেওয়ার পরও আবার নতুন করে অন্যায়ভাবে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছে। আমার বৃদ্ধ মাকে যেভাবে মেরেছে তা কল্পনাও করিনি।

লাঠির আঘাতে মায়ের বাম হাত গুরুতর জখম হয়।সখীপুর থানায় কয়েকজনের নাম উল্লেখ করে আমিনুল শিকদার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন,বিরোধ নিষ্পত্তি করার জন্য উভয় পক্ষের মতামতের ভিত্তিতে আপোষ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই)মাসুদ রানা জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত