যৌন নিপীড়নকারী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন « বাংলাখবর প্রতিদিন

যৌন নিপীড়নকারী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:১১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:১১
Link Copied!
অভিভাবকদের সংবাদ সম্মেলন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আজ ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ রবিবার বিকাল ৫:০০ ঘটিকায় মাওলানা মুহাম্মদ আকরম খাঁ হল, জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় ভিকারুন্নিসা নূন স্কুল এন্ড কলেজ, আজিমপুর দিবা শাখা’র নিপীড়িত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ দিবা শাখার গণিত শিক্ষক (মাস্টার ট্রেইনার) মুরাদ হোসেন সরকার কর্তৃক যৌন নিপীড়নের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইকরা শাহিদী। অভিভাবকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সালমা হক, মমতাজ খানম, সায়েদা খানম সহ প্রাক্তন ও বর্তমান নিপীড়িত শিক্ষার্থীবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দিবা শাখার গণিত শিক্ষক (মাস্টার ট্রেইনার) মুরাদ হোসেন সরকার দীর্ঘদিন যাবত শিক্ষার্থীদের সঙ্গে যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন।

বিজ্ঞাপন

তার এই হীন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আমরা আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি, যাতে সাধারণ শিক্ষার্থীরা ভবিষ্যতে এই ধরনের ন্যাক্কারজনক যৌন হয়রানির শিকার না হয়।

আমরা স্কুল কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি অবিলম্বে নিপীড়ক শিক্ষককে বহিস্কার করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালার আলোকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। নিপীড়িত শিক্ষার্থীদের ন্যায়বিচারের লক্ষ্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

উল্লেখ্য, ভিকারুন্নিসা নূন স্কুল এন্ড কলেজে এর আগেও একাধিকবার ছাত্রীদের যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। যা নিয়ে সারাদেশে তিব্র সমালোচনার ঝড় ওঠে। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা সবাই মুখ বুঁজে সহ্য করে আসছে এহেন অত্যাচার। অভিভাবকদের দাবি, এখনই সময় ভিকারুননিসার যাবতীয় অন্যায়-অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করার।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত