ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাচনে এম.রায়হান সভাপতি ও ফয়সাল আহমেদ সম্পাদক নির্বাচিত « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাচনে এম.রায়হান সভাপতি ও ফয়সাল আহমেদ সম্পাদক নির্বাচিত

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:০৩
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:০৩
Link Copied!

উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে একুশে টেলিভিশন ও দৈনিক জনকন্ঠ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম. রায়হান সভাপতি ও এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। নির্বাচেন ২১টি পদের বিপরীতে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৬৬ জন। ভোট গণণা শেষে নির্বাচন কমিশনার সুভাষ বিশ্বাস মিলন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে এম. রায়হান ৪৯ ভোট পেয়ে সভাপতি এবং ফয়সাল আহমেদ ২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বিজ্ঞাপন

এছাড়াও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি সুলতান আল একরাম এবং এশিয়ান টিভি, দৈনিক দেশ রুপান্তর ও বাংলানিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে বিজয় টিভির প্রতিনিধি খোন্দকার জহুরুল ইসলাম হিরো এবং আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি খুরশিদ মোহাম্মদ সালেহ নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক পদে দৈনিক ঢাকা টাইমস পত্রিকার প্রতিনিধি শাহানুর আলম, প্রচার সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের ঝিনাইদহ প্রতিনিধি সাদ্দাম হোসেন, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধি খাইরুল ইসলাম নিরব, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে গ্লোবাল টিভির ঝিনাইদহ প্রতিনিধি এস এম মেহেদি হাসান জিকু, সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান মিলন, সময় টিভির নিজস্ব প্রতিবেদক লোটাস রহমান সোহাগ তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।

এছাড়াও নির্বাহী সদস্য পদে দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি এম সাইফুল মাবুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, দৈনিক নবচিত্রের বার্তা সম্পাদক আসিফ ইকবাল কাজল, বাংলাভিশন টিভির প্রতিনিধি আসিফ ইকবাল মাখন, বৈশাখী টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক বীর জনতা পত্রিকার বার্তা সম্পাদক ওমর আলী সোহাগ ও দৈনিক একুশের বাণী পত্রিকার প্রতিনিধি রেজওয়ানুল ইসলাম বাপ্পি নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে ছিলেন ঝিনাইদহ আদালতের আইনজীবি সুভাষ বিশ্বাস মিলন, তন্ময় কুমার কুন্ডু ও কাজী মেহেদী হাসান প্রিন্স।

বিজ্ঞাপন

ঝিনাইদহ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং সাধারণ সম্পাদক শহিদুর রহমান সন্টু সকল সদস্যবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত