শৈলকুপায় গোয়াল ঘরে অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে তিনটি গরু « বাংলাখবর প্রতিদিন

শৈলকুপায় গোয়াল ঘরে অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে তিনটি গরু

ইনছান আলী স্টাফ রিপোর্টার,
আপডেটঃ ৩ মার্চ, ২০২৪ | ৩:১৬
ইনছান আলী স্টাফ রিপোর্টার,
আপডেটঃ ৩ মার্চ, ২০২৪ | ৩:১৬
Link Copied!

শৈলকুপার বাহির রয়েড়া গ্রামে অগ্নিকান্ডে তিনটি গরু পুড়ে মারা গেছে। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। শনিবার রাত আনুমানিক ১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বাহির রয়েড়া গ্রামের কৃষক আয়ুব হোসেন দুটি গাভী গরু পালন করতেন। গতকাল একটি গাভীর পেট থেকে বাছুর ভূমিষ্ট হয়। রাতে গোয়াল ঘরে তারা মশার কয়েল জ্বালিয়ে দেয়। অসাবধানতা বশত মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

এক পর্যায়ে পুরো গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই গর্ভবতী একটি গাভী গরু ও সদ্য ভূমিষ্ট একটি বাছুর পুড়ে মারা যায়। মৃত গাভীটি ১০ মাসের গর্ভবতী ছিলো, দু একদিনের মধ্যে বাচ্চা ভূমিষ্ট হওয়ার কথা ছিলো।

বিজ্ঞাপন

অন্যদিকে সদ্য প্রসূতি গাভীটিও পুড়ে ঝলসে গেছে।
কৃষক আয়ুব হোসেন জানান, আগুনে তার ১০ মাসের গর্ভবতী গাভী ও একটি বাছুর মারা গেছে। আরেকটি গাভী পুড়ে ঝলসে গেছে।

এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
পরে স্থানীয়রা পুড়ে মরা গরুগুলোকে বাড়ীর পার্শ্বে গর্ত খুড়ে পুতে রাখে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত