ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর সড়ক অবরোধ-বিক্ষোভ « বাংলাখবর প্রতিদিন

প্রবাসীর স্ত্রীকে শারীরিক নির্যাতন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর সড়ক অবরোধ-বিক্ষোভ

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৪ মার্চ, ২০২৪ | ১১:৫৯
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৪ মার্চ, ২০২৪ | ১১:৫৯
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তা কর্তৃক এক প্রবাসীর স্ত্রীকে শারীরিক নির্যাতন করার ঘৃণ্য অপরাধের শাস্তির দাবীতে এলাকাবাসীর সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

আজ ৩রা মার্চ বিকেল ৫ টার কিছু পরে সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস বাজারে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

স্থানীয় কালিদাস বাজার বণিক সমিতির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে ও মাসুম আল মামুনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,বহুরিয়া চতলবাইদ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম,স্থানীয় যুবসমাজের নেতা সবুজ,ইয়ার আলী,কামাল মেম্বার,সরোয়ার,শহীদ,আঃ হাই,শরীফ প্রমূখ।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বহুরিয়া ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার এমন ঘৃণ্য অপরাধ ক্ষমার অযোগ্য বলে উল্লেখ করেন।স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত এর কঠোর শাস্তি নিশ্চিত করার আহবান জানান বক্তারা।
সমাবেশ শেষে এলাকাবাসী একটি বিশাল বিক্ষোভ মিছিল করেন বাজারের প্রধান সড়কে।এতে নারী-পুরুষ সম্মিলিত ভাবে অংশ নেন।

উল্লেখ যে,২ রা মার্চ শনিবার সখীপুর পৌরসভার জেলখানা মোড়ে অবস্থিত বহুরিয়া ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার নিজ বাসায় প্রতিবেশী ভাড়াটিয়া দুবাই প্রবাসী লাভলু মিয়ার স্ত্রী জেসমিন আক্তারকে চেয়ারম্যান নিজ হাতে আরেক ভাড়াটিয়া রুবেলকে সঙ্গে নিয়ে মারধর করেন।

ওই মারধর করার ঘটনাটি প্রত্যাক্ষদর্শীদের মধ্যে কেউ একজন মোবাইলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন।ওই ভিডিওটি এখন এলাকায় ভাইরাল হয়ে গেছে এবং নেটিজনেরা চেয়ারম্যানের এমন ঘৃণ্য অপরাধের জন্য ব্যাপক সমালোচনা করছেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী জেসমিন আক্তার এখন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত এবং সখীপুর থানায় তাকে শারীরিক নির্যাতনের জন্য চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা ও তার সহযোগী রুবেল মিয়াকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন,লিখিত অভিযোগ পেয়েছি,দ্রুত ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত