সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন « বাংলাখবর প্রতিদিন

সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা
আপডেটঃ ১১ মার্চ, ২০২৪ | ১২:৫৬
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা
আপডেটঃ ১১ মার্চ, ২০২৪ | ১২:৫৬
Link Copied!

দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে দুর্যোগ প্রস্তুতি মহড়া, বর্ণাঢ্য রালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহড়া প্রদর্শন শেষে ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্যোগ প্রতিরোধে আমাদেরকে সহনশীলতা এবং বেশি বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে। দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অভিভাবক ও সাধারণ মানুষদেরকে সচেতন করতে হবে। আমরা নিজেরা সচেতন হব এবং অন্যদেরকে সচেতন করব। বর্তমান সময়ে দুর্যোগ প্রতিরোধ আমাদের সম্পদহানী হচ্ছে এবং প্রাণহানি কমে এসেছে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শিমুল রানা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, দেশ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কাইসার সুমন, বাংলাদেশ বেতার খুলনার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর যুব সদস্য মুন্নি আক্তার,

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুদীপ্ত দেবনাথ,উচ্চমান সহকারী মো. বাবলু রেজা। এসময় সাতক্ষীরা জেলার প্রশাসন, জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও প্রিন্ট্র এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত