সখীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতবাড়ি পুড়ে ছাই;অক্ষত অবস্থায় পবিত্র আল কোরআন « বাংলাখবর প্রতিদিন

সখীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতবাড়ি পুড়ে ছাই;অক্ষত অবস্থায় পবিত্র আল কোরআন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৪ | ১০:০২
খাঁন আহম্মেদ হৃদয় পাশা,স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৪ | ১০:০২
Link Copied!
আগুনে পোড়ার দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে তৈলধারা গ্রামে বসত বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুড়ে ছাই বসতঘরসহ প্রয়োজনীয় আসবাবপত্র।

তবে ভয়াবহ অগ্নি কান্ডে ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হলেও অক্ষত অবস্থায় রয়েছে ঘরে থাকা পবিত্র আল কোরআন শরিফ।
১৩ মার্চ (বুধবার)বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নে তৈলধারা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে সিএনজি চালক শাহআলম মিয়ার বসত বাড়িতে এ ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়,ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্যই এ ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

তাৎক্ষণিক ভাবে এলাকাবাসী ও সখীপুর উপজেলা ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুরো ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এবিষয়ে,কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদুজ্জামান ফরিদ বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবসত গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

যা পরবর্তীতে সখীপুর উপজেলা ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। শাহআলম মিয়া পেশায় একজন সিএনজি চালক,বসতঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় অনেক বড় ক্ষতি হল তার।
তবে বাড়িতে থাকা পরিবারের মানুষের কোন ক্ষতি হয় নাই।

বিজ্ঞাপন

এদিকে বসতবাড়িতে আগুন লাগায়,বাড়ির মালিক সিএনজি চালক শাহ আলম মিয়াসহ পরিবারের সবাই দিশেহারা হয়ে পড়েছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত